প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:20 AM
মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার,
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অভিযুক্ত এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরপারবতী ইউনিয়নের, চরপারবতী গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মোঃ ইমরাজ খান পিন্টু (৪২) । বৃহস্পতিবার (৯জুলাই)মনোহরগঞ্জ থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ০৭জুলাই২০২৬ ইং তারিখ দিবাগত রাতে মনোহরগঞ্জ থানাধীন ঝলম দক্ষিন ইউনিয়নের কেশতলা সাকিনস্থ হাজী বাড়ির জনৈক শামীম আলম সৈকত এর বসত বিল্ডিয়ের কলাপসিবল গেইটের তালা ভাঙ্গিয়া অজ্ঞাতনামা চোরেরা সিঁড়ির রুমের ভিতর থেকে তাহার ব্যবহৃত ঝুঁঁশর গড়হড়ঃড়হব ১৫৫ ঈঈ মোটর সাইকেলটি চুরি করিয়া নিয়া যায়। উক্ত বিষয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।
পুলিশের উর্দ্ধতন অফিসারদের সার্বিক দিক নির্দেশনায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ সুদীপ্ত শাহীন এর নেতৃত্বে এএসআই(নিঃ) মোছলেহ উদ্দিনসহ থানার একটি অভিযান টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে ব্যাপক অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরপারবতী ইউনিয়নের, চরপারবতী গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মোঃ ইমরাজ খান পিন্টু (৪২) কে গ্রেফতার করে। তাহার স্বীকারোক্তি এবং দেওয়া তথ্যের ভিত্তিতে তাহার নিজ বসত বাড়ী হইতে ০৮ জুলাই২০২৬ইং তারিখ রাতে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাকসুদ আহমেদ বলেন-মনোহরগঞ্জ থানায় অপরাধকে জিরো টলারেন্স করতে আমরা বদ্ধ পরিকর। পুলিশ জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছে।পরে তিনি মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারে পুলিশ টিমকে ধন্যবাদ জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...