প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:30 AM
নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা
আয়েশা আক্তার
আগামী সপ্তাহ থেকে শুরু হবে নিবন্ধন; ভুয়া লাইসেন্স প্লেটে থাকবে কঠোর ব্যবস্থা, যানজট ও দুর্ঘটনা কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণে কুমিল্লা সিটির নতুন উদ্যোগ বললেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু| ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন| সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বর্তমানে নগরীতে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে| নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০ হাজার অটোরিকশাকে চলাচলের অনুমতি দেওয়া হবে|
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন| ইউসুফ মোল্লা টিপু বলেন, অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে| বেপরোয়া গতিতে চলাচলকারী এসব অটোরিকশার কারণে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে| এতে অনেকেই আহত ও পঙ্গুত্ববরণ করছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে| এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অটোরিকশার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
তিনি জানান, আগামী সপ্তাহ থেকে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে| নিবন্ধিত অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে| এসব প্লেটে অন্তত আট ধরনের নিরাপত্তা ˆবশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে, ফলে জালিয়াতির সুযোগ থাকবে না| তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ প্রতারণার মাধ্যমে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
সভায় তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে প্রকৃত হকারদের জন্য সিটি মার্কেটের একটি অংশে বসার ব্যবস্থা করা হবে| যাচাই-বাছাই করে প্রকৃত হকারদের সেখানে ব্যবসার সুযোগ দেওয়া হবে| নগরবাসীর শান্তিপূর্ণ বসবাস ও নগরীর সৌন্দর্যবর্ধনে সবার সহযোগিতা কামনা করে সিটি প্রশাসক বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন|
তিনি জানান, সিটি করপোরেশনের আওতাধীন সার্কিট হাউস মোড় থেকে ধর্মসাগর পাড় হয়ে কান্দিরপাড় পূর্বালী চত্বর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের সংস্কার, উন্নয়ন, প্রশস্তকরণ ও নান্দনিক ল্যান্ডস্কেপিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে| আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে|
সড়ক প্রশস্তকরণের কারণে কান্দিরপাড় মসজিদ মার্কেটের কর্নার এবং লিবার্টি চত্বরে অবস্থিত কিছু দোকান সরিয়ে নেওয়া বা উচ্ছেদ করা হতে পারে বলেও তিনি জানান| সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি| ইউসুফ মোল্লা টিপু বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত উন্নয়নে বিশ্বাসী| যে প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ হবে, তা শুধুমাত্র সেই প্রকল্পেই ব্যয় করা হবে| উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...