প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:23 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে সাদী ও শিহাব
কুবি প্রতিনিধি :
শিক্ষার্থীদের জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর সহযোগী সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিহাব উদ্দিন আহম্মদ। বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জুবাইর হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। একই দিন অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নাইমুর ইসলাম এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. মাহফুজুল হাসান।
নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান আস সাদী বলেন, ুসোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার একটি অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা করার অধিকার রয়েছে। তাই আমাদের সংগঠন মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের বৈষম্য, হয়রানি ও র্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...