...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:28 AM

...
কুবিতে স্বাস্থ্যখাতে মাথাপিছু বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ টাকা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমাসে স্বাস্থ্যসেবা বাবদ বরাদ্দ পাবেন মাত্র ৬ টাকা ৬৮ পয়সা। যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

জানা যায়, গত ৩০ জুন ১০৪তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ২০২৫-২৬ অর্থবছরে ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট উপস্থান করেন। সেখানে স্বাস্থ্য সহায়তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ টাকা। যা প্রস্তাবিত মোট বাজেটের শূন্য দশমিক শূন্য সাত নয় (০.০৭৯%) শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছে অধ্যয়নরত ৬ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী, ২৮১ জন শিক্ষক এবং ৩০৭ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের মোট সদস্যসংখ্যা দাঁড়ায় ৭ হাজার ৪৭৬ জন। এরই প্রেক্ষিতে স্বাস্থ্যখাতের বরাদ্দকৃত ৬ লাখ টাকা সমানভাবে ভাগ করলে প্রতিব্যক্তি মাসে গড়ে ছয় টাকা আটষট্টি (৬.৬৮) পয়সা ব্যয়ের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সূত্রে জানা যায়, মেডিকেল সেন্টারের জন্য বরাদ্দকৃত ৬ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকা যন্ত্রপাতি ও বাকি ৪ লাখ টাকা ওষুধ ক্রয় বাবদ খরচ করা হবে। এছাড়া প্রতি মাসে ওষুধ ক্রয় করার জন্য উত্তোলন করা হয় ২৫ হাজার টাকা–যার মধ্যে ৪ থেকে ৬ হাজার টাকা আবার ভ্যাট পরিশোধ করতেই চলে যায়।

এদিকে, মেডিকেল সেন্টারে রয়েছে চিকিৎসকের অপ্রতুলতা। বর্তমানে মেডিকেলে ডাক্তারের সংখ্যা মাত্র ৫ জন আবার এরমধ্যে ১জন শিক্ষাছুটিতে থাকায় বর্তমানে মাত্র ৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এছাড়া আছেন একজন নার্স এবং ৩ জন সাপোর্টিভ স্টাফ। এদিকে বিকাল পাঁচটার পর মেডিকেল সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থতার জন্য বাধ্য হয়ে শহরমুখী হতে হয় শিক্ষার্থীদের।

আবার, বিশ্ববিদ্যালয়ের রয়েছে নিজস্ব এম্বুলেন্স সংকটও। মাত্র দুইটি এম্বুলেন্সের মধ্যে শিফট অনুযায়ী একটি চলাচল করে। ফলে মেডিকেল সেন্টারের প্রত্যাশিত সেবার থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া, রয়েছে পর্যাপ্ত জায়গা সংকটও। প্রশাসনিক ভবনের নিচতলায় একটি রুমকে কয়েকটি অংশে ভাগ করে দেওয়া হচ্ছে মেডিকেল সেবা।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেশা খানম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তবে প্রতিবছরের বাজেটে এই খাত উপেক্ষিতই থেকে যায়। ফলে প্রয়োজনীয় ওষুধ বা বিশেষজ্ঞ চিকিৎসা মিলছে না; নাপা কিংবা গ্যাসের ওষুধেই সীমাবদ্ধ সেবা। গুরুতর অসুস্থতায় শিক্ষার্থীদের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই, প্রশাসন এই খাতে বাস্তবসম্মত বরাদ্দ দিয়ে মেডিকেল সেবার মান উন্নত করুক।'

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মো. নাজমুল হাসান ফাহিম বলেন, ‘কুবির মেডিকেল সেন্টার যেন হোমিওপ্যাথিক সেন্টার। হোমিওপ্যাথিক সেন্টারে যেমন যেকোনো রোগের জন্য একই দানা শিশিতে ভরে সকাল-বিকাল তিন বেলা খেতে দেওয়া হয়, তেমনই এখানেও নাপা ছাড়া কিছু পাওয়া যায় না। না আছে জরুরি সেবা, না আছে ভালো ডাক্তার, না আছে চিকিৎসা সরঞ্জাম, যার ফলে সামান্য পেট ব্যথা হলেই কুমিল্লা মেডিকেল কলেজে যাওয়া লাগে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো প্রায় সাত হাজর শিক্ষার্থীর জন্য বাজেট মাত্র ছয় লক্ষ টাকা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান বলেন বলেন, 'মোট ১০ লাখ যদি করা হয়, তাহলে ভালো হতো। কারণ পরিধি বাড়ছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী তার স্টেক হোল্ডারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ছয় লাখ টাকার মধ্যে চার লাখ আমাদের ঔষধে চলে যায়। আর বাকি দুই লাখ টাকা অন্যান্য কাজে ব্যবহৃত হয়।'

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, 'প্রতি মাসে ২৫ হাজার টাকার ঔষধ দেওয়া হচ্ছে। আমরা এটার জন্য চিন্তিত না। আমরা কীভাবে রাত পর্যন্ত মেডিকেল খোলা রাখতে পারি এটা নিয়ে ভাবছি। এরমধ্যে আমরা দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলেছি। আমরা ইউজিসিকে বলেছি আমাদের দুইজন ডাক্তার লাগবে। কিন্তু পদ না হওয়া পর্যন্ত নিয়োগ দেয়া যাচ্ছে না। যদি কর্মচারী হয় নিয়োগ দেওয়া যায়। তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি দুইজন নার্স ও হেলথ থেকে পাস করা দুইজন ডাক্তার দিয়ে বিকাল থেকে ৮ টা পর্যন্ত মেডিকেলটা খোলা রাখবো।'

তিনি আরও বলেন, 'আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে রাত পর্যন্ত মেডিকেলটা খোলা রাখা। ঔষধের বাজেট নিয়ে আমাদের অন্য পরিকল্পনা আছে, যার জন্য এই একবছর পারছি না। আমার পরিকল্পনা হচ্ছে নতুন ক্যাম্পাসে ডায়াগনস্টিক সেন্টার তৈরি করা। যাতে শিক্ষার্থীরা অল্প খরচে উপকৃত হতে পারে। এই পরিকল্পনার জন্য অনেক টাকা লাগবে। এই বছরে আমরা সরকারের কাছে প্রজ্ঞাপন তৈরি করবো।'



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir