প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2026, 8:42 AM
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির আটজন পরীক্ষার্থীর মধ্যে তিনজন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
সমাজসেবক জামাল ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,কঠোর পরিশ্রম,শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন উৎসাহ-অনুপ্রেরণাই এ সাফল্যের মূল ভিত্তি।
শিক্ষানুরাগী আব্দুল হালিম মজুমদার বলেন, কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আহমেদ মাস্টার জানান, এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, এটি এলাকাবাসিরও গর্ব। শিক্ষা বিস্তারে আমাদের এ পথচলা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ময়না চক্রবর্তী বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে। এবছরও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের অবস্থান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসানুজ্জামান জানান, উপজেলায় মোট ৯৩৯ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৫ জন ট্যালেন্টপুলে এবং ৯৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...