...
শিরোনাম
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস ⁜ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ⁜ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত ⁜ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ ⁜ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা ⁜ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন ⁜ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:57 AM

...
কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা News Image
নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শতাধিক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

জানা যায়, কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দিলে পথে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। তবে বাধা উপেক্ষা করে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— ১. দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে।
২. বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সময় কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন এবং কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। যেগুলো আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে সেগুলো বিবেচনা করা হবে এবং যেগুলো আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। শিক্ষার্থীদের স্বার্থে আমরা সব সময় সংবেদনশীল।

কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, “শিক্ষার্থীদের দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে।সেখানকার সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

পরে প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে সেখান থেকে সরে যান। তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...

গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল

উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...

কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...

কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...

মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...

মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা

মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি  চট্টগ্রাম থেকে উদ্ধার
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
➤ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস
➤ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
➤ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত
➤ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ
➤ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা
➤ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন
➤ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir