প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:57 AM
চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে মাদক নির্মুলের ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান। মাদক মুক্ত চান্দিনা গড়তে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার (১৩ জুলাই) রাত ৯টায় চান্দিনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।
ওসি বলেন- স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে মাদক। মাদকের এই ভয়াবহ গ্রাস থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে আমি রাজনৈতিক দল বিবেচনা করবো না। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন তাদের নিয়ন্ত্রণে আমি সর্বাত্মক কাজ চালিয়ে যাবো।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মিথুন কুমার মন্ডল, এস.আই শিশির ঘোষ, চান্দিনা প্রেস ক্লাব উপদেষ্টা কাজী রাশেদ, চান্দিনা প্রেস ক্লাস সভাপতি কালের কন্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সহ-সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও কুমিল্লার জমিন প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি ও বাংলার আলোড়ন প্রতিনিধি আবদুল বাতেন, সাবেক সভাপতি দৈনিক ডেসটিনি প্রতিনিধি টি.আর দিদার, নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, সদস্য দৈনিক সংগ্রাম ও সময়ের আলো প্রতিনিধি আবু সাঈদ, সদস্য দৈনিক মাতৃছায়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রভাতি বাংলাদেশ প্রতিনিধি কামরুল হাসান ভূইয়া প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...