প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 16 Jul 2026, 9:22 PM
ওমর সানিকে খোঁচা দিলেন জয়
বিশ^কাপ সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠায় সামাজিক মাধ্যমে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যকার মজার বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে| আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দিয়েছেন জয়| সেখানে আলবিসেলেস্তেদের দেওয়া গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সেই চাবুকের সঙ্গে তুলনা করেছেন তিনি| ম্যাচ শেষে ফেসবুকে ওমর সানীকে ট্যাগ দিয়ে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো| তবে তুলার না| একদম অরিজিনাল|’ জয়ের এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়| পোস্টটি করার মাত্র এক ঘণ্টার মধ্যে সেখানে হাজারো মন্তব্য দেখা যায়| মূলত এই চাবুক লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ব্রাজিল সমর্থক ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে| ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যকে ঘিরে জয় কৌতুক করার পর পাল্টা জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন| সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর জয় এই নতুন খোঁচাটি দিলেন| যেন বোঝাতে চাইলেন, আর্জেন্টিনার গোলগুলো ঠিক তেমনই নিখুঁত ও জোরালো ছিল, যা কোনো তুলার ˆতরি নকল চাবুক নয়, বরং অরিজিনাল চাবুকের মতোই আঘাত করেছে প্রতিপক্ষকে| জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়| মন্তব্যঘরে ভক্তরা পুরো ঘটনাকে বেশ উপভোগ করছেন| এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘এই পোস্টের পরে কি ওমর সানী আবারও আপনাকে আসল চাবুকের ভয় দেখাবে?’ একই মন্তব্য করতে দেখা গেছে আরও অনেককেই| ফুটবল উন্মাদনার এই রাতে দুই তারকার এমন প্রকাশ্য খুনসুটি ভক্তদের মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...