প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:32 AM
সম্প্রীতির আবহে চান্দিনায় জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন
সোহেল রানা, চান্দিনা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ সংলগ্ন শ্রী শ্রী রাজ কালি বাড়ি পরিচালনা কমিটির আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেয় এ আয়োজন।
রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭(চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইন্জারুল হক, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, পূজা উদযাপন ফ্রন্ট চান্দিনা থানার সভাপতি বাবু অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা, সেক্রেটারি বাবু কার্তিক চন্দ্র দাস, পূজা উদযাপন ফ্রন্ট পৌর সম্পাদক বাবু স্বপন কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুরছাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কুমার বণিক।
এ ছাড়া অনুষ্ঠানে সনাতন ধর্মীয় পুরোহিত, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে অতিথিরা রথের রশি টেনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার শুভ সূচনা করেন। এ সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। উৎসবে অংশ নেওয়া ভক্তরা দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার’—এই চেতনা ধারণ করেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। রথযাত্রার মতো ধর্মীয় উৎসব পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...