প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:45 AM
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস উদযাপন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম সরকার, ছাত্র প্রতিনিধি মো. মাসুদ আলম এবং জুলাই আন্দোলনের যোদ্ধা মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং চেতনা ধারণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃ...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আলোচনা...
নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চ...
কামরুল হাসানকুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা কোন...
সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু কুমিল্লা।। দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্...
কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লা...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএন...
"সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষ...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষ...
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার ব...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১ সেপ্টেম্বর:কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্...