প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:55 AM
জুলাই শহিদ দিবস আলোচনা সভা অনুষ্ঠিত
মাহফুজ নান্টু কুমিল্লা।।
কুমিল্লায় জুলাই আন্দোলনে আহতদের ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে 'জুলাই শহিদ দিবস-২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক মিজ রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক আহতকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃ...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আলোচনা...
নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চ...
কামরুল হাসানকুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা কোন...
সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু কুমিল্লা।। দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্...
কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লা...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএন...
"সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষ...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষ...
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার ব...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১ সেপ্টেম্বর:কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্...