প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Jul 2026, 10:02 AM
মহাবিপদে আর্জেন্টিনা, ৬ ফুটবলারকে নিষিদ্ধের দাবি
স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে মহাবিপদে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) নিয়ে রাজনৈতিক স্লোগান ও ব্যানার প্রদর্শনের অভিযোগে আলবিসেলেস্তেদের অন্তত ছয়জন খেলোয়াড়কে নিষিদ্ধ করার জন্য ফিফার কাছে জোর দাবি জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ শেষের নাটকীয়তা এখন মাঠের বাইরে রূপ নিয়েছে। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সেমিফাইনালের আগে ও পরে আর্জেন্টাইন খেলোয়াড়দের ১৯৮২ সালে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হওয়া বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে গান গাইতে দেখা যায়। শুধু তা-ই নয়, ম্যাচ জয়ের পর তারা মাঠের ভেতর ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’ (ফকল্যান্ডস আর্জেন্টিনার) লেখা একটি রাজনৈতিক ব্যানার উঁচিয়ে উদযাপন করেন।
ফিফার স্পষ্ট নিয়মানুযায়ী, ফুটবল ম্যাচে যেকোনো ধরনের রাজনৈতিক ব্যানার, বার্তা বা স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। আর্জেন্টিনার খেলোয়াড়দের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা ও প্রভাবশালী রাজনীতিবিদ এড ডেভি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ফিফা সভাপতিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এড ডেভি বলেন, ‘ফিফার নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...