প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:23 PM
প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতায় কুমিল্লা নগরীর সড়কগুলোর বেহাল দশা, চরম দুর্ভোগ
অশোক বড়–য়া
চলতি বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির ফলে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভেঙে পড়া সড়ক এবং অসংখ্য গর্তের কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।
নগরের অধিকাংশ সড়কেই খানাখন্দে ভরা অবস্থায় আছে। রাজগঞ্জ বাজার, রানীবাজার, চকবাজার, আদালত মগবাড়ি চৌমুহনী, রেইসকোর্স, ছোটরা, ঠাকুরপাড়া, স্টেডিয়াম মার্কেট, বাগিচাগাঁও, চর্থা এবং সিটি করপোরেশনের সামনের সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকছে। এতে পার্শ্ববর্তী বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা ও বাসাবাড়ির মালামাল।
রাজগঞ্জ বাজারের দক্ষিণ ও পশ্চিম পাশের রাস্তাগুলো বেহাল অবস্থায় রয়েছে। বাজারের ময়লা-আবর্জনার স্তুপ এবং নোংরা পানি একাকার হয়ে জনসাধারণের চলাচলকে কষ্টকর করে তুলেছে। পুরাতন রাজগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে পুরো এলাকা কর্দমাক্ত অবস্থায় থাকে, ফলে ক্রেতা ও ব্যবসায়ীদের দুর্ভোগ সীমাহীন।
অপরদিকে, সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। যানজটে যোগ হয়েছে গর্তভরা সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা। সড়কের পাশে জমে থাকা আবর্জনা ও পচা পানি শহরের পরিবেশকেও দূষিত করছে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি জুলাই মাসে (১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত) মোট ৬৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা থাকায় প্রচণ্ড গরম অনুভূত হয়েছে। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমেকে চরম স্বাস্থ্য সংকট!
মাহফুজ নান্টুজায়গা সংকুলান ও শয্যা সংকটে কার্যত হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমে...
বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই, উদ্ভাবনেই এগোবে বাংলাদেশ-...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফ...
বুড়িচংয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের মহোৎসব
আয়েশা আক্তারকুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগকে কেন্দ্র করে ভয়াবহ দুর্নীতির চিত্র উন...
রিকশাচালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষা দিতে দেননি অধ্যক্ষ, প...
নিজস্ব প্রতিবেদককলেজের বেতন পরিশোধ করতে না পারায় এক রিকশাচালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে ন...
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ...
আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্...
মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্র...
শ্যামল রুদ্র, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধ পাহাড় কাটার ঘটনায় কঠোর অবস্থান নিয়ে...