প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:10 PM
স্বর্ণমূর্তির লোভ দেখিয়ে গৃহবধূর কাছ থেকে সাত লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিল প্রতারক
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ নাগাইশ এলাকার এক নারী স্বর্ণের কলসি পাওয়ার লোভে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রতারকের ফাঁদে পা দিয়ে নগদ সাত লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার খোয়ান ভুক্তভোগী নারী। ঘটনার পর পরিবারটি সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় ও প্রতারণার শিকার ওই নারীর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশের দোকানদার কামাল হোসেনের স্ত্রী মোসা. রাহিমা আক্তারের (২৫) মোবাইলে কয়েকদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, তাকে “সাতটি স্বর্ণের কলস" উপহার দেওয়া হবে। তবে শর্ত হিসেবে বলা হয়, দরবার শরীফের সামনে গিয়ে তাকে সাত ভরি স্বর্ণ এবং সাত লাখ টাকা দিতে হবে।
লোভে পড়ে রাহিমা আক্তার সরল বিশ্বাসে এই প্রস্তাবে রাজি হন। নিজের থাকা চার ভরি স্বর্ণের সঙ্গে আরও তিন ভরি ধার করে, মোট সাত ভরি স্বর্ণ নিয়ে তিনি উপস্থিত হন নাগাইশ দরবার শরীফ এলাকায়। এরপর ওই প্রতারকের নির্দেশ অনুযায়ী গত শনিবার ( ২৬ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলা সদরের মোশাররফ হোসেন খাঁন চৌধুরী কলেজ গেটে গিয়ে সাত লাখ টাকাও তুলে দেন প্রতারকের হাতে। টাকা নেওয়ার সময় প্রতারক ওই নারীর কাছে সোনালী রঙের একটি ধাতব মূর্তি দিয়ে বিশ্বাস স্থাপন করে। টাকাগুলো প্রতারণার শিকার ওই নারীর স্বামী কামাল হোসেনের—যিনি সম্প্রতি বাড়ির নির্মাণকাজের জন্য আলমারিতে সংরক্ষণ করেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে স্বামী টাকা চাওয়ার পরেই আসল ঘটনা জানাজানি হয়।
পারিবারিক সূত্র জানায়, স্বর্ণালংকারের একটি অংশ রাহিমা আক্তার ধার করেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে। পরিবারের ছোট ছেলেটি নাকি বারবার মাকে বারণ করেছিল টাকা ও স্বর্ণ না দিতে। কিন্তু প্রতারকের লোভনীয় প্রস্তাবের প্রলোভন সামলাতে পারেননি ওই নারী।
বর্তমানে কামাল হোসেন ও তার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত। এলাকায় এই ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতারণার শিকার ওই নারী ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় প্রতারণার শিকার ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...