প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Jul 2026, 8:55 PM
বিশ্বকাপ নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প
২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে আবারও আলোচনার জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| এবারের বিশ^কাপের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে আবারও এককভাবে বিশ^কাপের আয়োজক হিসেবে দেখতে চান বলে জানান তিনি| একই সঙ্গে মেক্সিকো ও কানাডাকে ছাড়া বিশ^কাপ আয়োজনের মন্তব্য করে নতুন বিতর্কেরও জন্ম দেন| ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ফুটবল অঙ্গনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক করা উচিত| তবে এবার কানাডা ও মেক্সিকোকে বাদ রাখবো| তাদের সঙ্গে থাকা ভালো ছিল|’ মন্তব্যটি হাস্যরসের সুরে বলা হলেও এরপর ট্রাম্প আরও যোগ করেন, ‘তাদের অন্তর্ভুক্ত করা আমার পক্ষ থেকে খুবই উদারতা ছিল|’ তার এই বক্তব্যে উপস্থিত অতিথিদের পাশাপাশি ইনফান্তিনোকেও হাসতে দেখা যায়| তবে ট্রাম্পের মন্তব্যকে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখছেন না| বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ভবিষ্যতে, বিশেষ করে ২০৩৮ বিশ^কাপে, যুক্তরাষ্ট্রকে একক আয়োজক হিসেবে দেখতে আগ্রহী এবং আঞ্চলিক অংশীদারদের ভূমিকা কমিয়ে আনতে চান| অনুষ্ঠানে ট্রাম্প ২০২৬ বিশ^কাপের সাফল্য নিয়েও সন্তোষ প্রকাশ করেন| তার দাবি, এবারের আসর দর্শক উপস্থিতি ও আয়ের দিক থেকে নতুন ইতিহাস গড়েছে| তিনি জানান, টুর্নামেন্টজুড়ে স্টেডিয়ামগুলোতে ৬৫ লাখের বেশি দর্শক উপস্থিত ছিলেন, যা বিশ^কাপ ইতিহাসে নতুন রেকর্ড| এছাড়া বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প চীনের সঙ্গে যৌথভাবে বিশ^কাপ আয়োজনের সম্ভাবনা নিয়েও রসিকতা করেন| যদিও সেটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি কেবল মঞ্চের হাস্যরস ছিল, তা স্পষ্ট করেননি তিনি| ট্রাম্পের এই মন্তব্য বিশ^কাপ ফাইনালের আগেই ফুটবলের বাইরের এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে| বিশেষ করে মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে ভবিষ্যৎ বিশ^কাপ আয়োজনের প্রসঙ্গ আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ˆতরি করেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...