...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা ⁜ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার ⁜ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম ⁜ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 19 Jul 2026, 9:58 AM

...
ভারতের বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ News Image

ভারতে প্রথম বেসরকারিভাবে নির্মিত অরবিটাল রকেট ‘বিক্রম-১’-এর পরীক্ষামূলক উড্ডয়ন শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈশ্বিক মহাকাশ অর্থনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের শ্রীহরিকোটা থেকে এএফপি জানায়, স্কাইরুট অ্যারোস্পেস নির্মিত এবং পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো-আর্থ অরবিট) ক্ষুদ্র উপগ্রহ বহনের উপযোগী বিক্রম-১ রকেটটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

উৎক্ষেপণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্কাইরুট অ্যারোস্পেস লিখেছে, ‘হ্যালো মহাকাশ, আমরা এসে গেছি! বিক্রম-১-এর টেস্ট ফ্লাইট-১ সফলভাবে তার মিশন সম্পন্ন করেছে। ভারতের বেসরকারি খাতের প্রথম মহাকাশ উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হলো।’

প্রায় সাততলা ভবনের সমান উচ্চতার এই রকেটটি সর্বোচ্চ ৩৫০ কেজি ওজনের পেলোড বহনে সক্ষম।

ভারতের ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস)-এর চেয়ারম্যান পবন গোয়েঙ্কা বলেন, ভারতের কোনো বেসরকারি প্রতিষ্ঠানের প্রথম অরবিটাল উৎক্ষেপণের জন্য এই সাফল্য ‘প্রত্যাশারও অনেক বেশি’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সাফল্যকে ‘ভারতের মহাকাশ অভিযাত্রার এক যুগান্তকারী মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘বেসরকারি খাতের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এবং উদ্ভাবনের গতি ত্বরান্বিত করছে। এই অর্জন অসংখ্য তরুণকে আরও বড় স্বপ্ন দেখতে এবং নির্ভীকভাবে উদ্ভাবনে অনুপ্রাণিত করবে।’ 

বিক্রম-১ বিভিন্ন ধরনের পরীক্ষামূলক পেলোড বহন করছে। এর মধ্যে রয়েছে পরীক্ষাগারে তৈরি একটি হীরা, মহাকাশের আবর্জনা অপসারণে সক্ষম রোবোটিক বাহু এবং ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটি ক্ষুদ্র রকেটের প্রতিরূপ। এতে ভারতীয় পদার্থবিজ্ঞানী বিক্রম সারাভাই, সি. ভি. রমন এবং সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট মহাকাশবিজ্ঞানী এ. পি. জে. আবদুল কালামের ক্ষুদ্র ভাস্কর্য সংযোজিত রয়েছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)’র কয়েক দশকের বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতের মহাকাশ কর্মসূচি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অগ্রসর হয়েছে।

২০২০ সালে বেসরকারি খাতের জন্য মহাকাশ খাত উন্মুক্ত করার পর দেশটির মহাকাশ অর্থনীতির দ্রুত সম্প্রসারণ ঘটেছে। বর্তমানে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই খাতে ৪০০টিরও বেশি মহাকাশভিত্তিক স্টার্টআপ কার্যক্রম পরিচালনা করছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর উৎক্ষেপণের পর বলেন, ‘ভারতের মহাকাশ আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছেছে।’ 

২০২৩ সালের আগস্টে ভারত চাঁদে সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হয়। এর আগে এ কৃতিত্ব অর্জন করেছিল রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন।

ইসরোর সাবেক চেয়ারম্যান কে. শিবান বলেন, মহাকাশ খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাফল্য প্রমাণ করে, এ খাত উন্মুক্ত করার সিদ্ধান্তের সুফল এখন মিলতে শুরু করেছে।

তিনি বলেন, ‘বিশেষ করে স্কাইরুটের ক্ষেত্রে রকেট প্রযুক্তি মহাকাশ ব্যবস্থার সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর একটি। এই সাফল্য আরও অনেককে অনুপ্রাণিত করবে।’

তিনি আরও বলেন, এই উৎক্ষেপণ নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিসরেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, ‘যদি একটি ভারতীয় স্টার্টআপ মহাকাশ শিল্পের সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর একটি সফলভাবে তৈরি করতে পারে, তাহলে তা বৈশ্বিক পরিসরে ভারতের সুনাম আরও বাড়িয়ে দেবে।’



ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...

আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...

কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা
➤ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
➤ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম
➤ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir