প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jul 2026, 10:07 AM
ঋণের টাকা আদায়ে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি সমবায় সমিতির ঋণের টাকা আদায় করতে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা যৌন নির্যাতন মামলায় ফাঁসানো, হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (১৮ জুলাই) কুমিল্লা নগরীর একটি কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী হুমায়ুন কবির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর অসুস্থতার কারণে দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন এবং গ্রাম্য বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখেন। একই সঙ্গে কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে বাড়াইর মধ্যপাড়া সমবায় সমিতি গঠন করা হয়, যার মাধ্যমে গ্রামের অসহায় মানুষকে ঋণ প্রদান করা হতো।
তিনি অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা রহিমা বেগম সমিতি থেকে বিভিন্ন ধাপে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। নির্ধারিত সময় পার হলেও তিনি ঋণের টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকেন। এ কারণে সমিতির সভাপতি কবির হোসেন, কোষাধ্যক্ষ সুলতান আহম্মদসহ অন্যান্য সদস্য একাধিকবার তার বাড়িতে গিয়ে ঋণের টাকা আদায়ের চেষ্টা করেন। তবে প্রতিবারই তারা ব্যর্থ হন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঘটনার দিনও সমিতির সদস্যরা রহিমা বেগমের বাড়িতে গেলে তিনি বাড়িতে ছিলেন না। তার মেয়েদের সঙ্গে কথা বলে তারা ফিরে আসেন। পরে রহিমা বেগমের পক্ষ থেকে খবর পেয়ে সভাপতি কবির হোসেন পুনরায় সেখানে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাকে আটকে রাখা হয় এবং রহিমা বেগমের মেয়ে সুমাইয়া আক্তার ওরফে পাখিকে যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়।
বক্তব্যে আরও বলা হয়, এ সময় স্থানীয় কিছু কিশোর গ্যাং সদস্যকে দিয়ে কবির হোসেনকে মারধর করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সঙ্গে ১২ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে যৌন নির্যাতনের মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি ১৪ দিন কারাভোগের পর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান।
সংবাদ সম্মেলনে কবির হোসেনের ভাতিজা কাউসার আহমেদ ও সমিতির কোষাধ্যক্ষ সুলতান আহম্মদ অভিযোগ করেন, সমিতির ঋণের টাকা আত্মসাতের উদ্দেশ্যে রহিমা বেগম ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে এ ষড়যন্ত্র করেছেন। তারা দাবি করেন, বর্তমানে কবির হোসেন ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে সমিতির কোষাধ্যক্ষ সুলতানা আহম্মদ, কাউসার আহমেদ, আবুল হোসেন, কামাল হোসেন, প্রদীপ চন্দ্র ভৌমিকসহ সমিতির প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...