...
শিরোনাম
মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা ⁜ কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ ৩৩ হাজার ⁜ ২১ কিলোমিটারের সড়কে ৫০ স্পিড ব্রেকার, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ ⁜ দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার ⁜ কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু ⁜ চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা ⁜ ব্রাহ্মণপাড়ার জনবান্ধব ইউএনও মাহমুদা জাহানকে অশ্রুসিক্ত বিদায় ⁜ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা ⁜ চাঁদপুরে স্বর্ণকার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড ⁜ লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম ⁜ ঋণের টাকা আদায়ে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ বুড়িচং ষোলনল ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান ছালেহ আহমেদ ⁜ মার্কিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু ⁜ বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন ⁜ ভারতের বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ⁜ ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন ⁜ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jul 2026, 10:21 AM

...
২১ কিলোমিটারের সড়কে ৫০ স্পিড ব্রেকার, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা News Image
​মোঃ আবদুল আলীম খান 
​ব্রাহ্মণপাড়া-বুড়িচং-কুমিল্লা আঞ্চলিক সড়কের দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। জেলা শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে এখন চালক ও যাত্রীদের প্রধান দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে গতিরোধক বা স্পিড ব্রেকার। পুরো সড়কে ছোট-বড় ও মাঝারি মিলিয়ে অন্তত ৫০টি স্পিড ব্রেকার বসানো হয়েছে। অপরিকল্পিত এসব স্পিড ব্রেকারের কারণে সড়কে গাড়ির গতি কমলেও বাড়ছে ঝাঁকুনি আর দুর্ঘটনা। ফলে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও রোগীরা।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগেও এই সড়কে ৩৬টি স্পিড ব্রেকার ছিল। সম্প্রতি সড়কটি সিসি ঢালাই ও পিচ ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হলেও এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্পিড ব্রেকারের সংখ্যা। ৩৬টি থেকে বেড়ে এখন তা দাঁড়িয়েছে ৫০টিতে। স্থানীয় লোকজনের অভিযোগ, সড়ক মসৃণ হওয়ার পর থেকেই সেখানে স্পিড ব্রেকার বসানোর এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে।
 এ সড়কে চলাচলরত মহিবুল হাসান বলেন​"এই সড়কে কোনো বাস সার্ভিস নেই। সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকই যাতায়াতের প্রধান ভরসা। এত গতি রোধক আর কোনো সড়কে দেখিনি। ঝাঁকুনির কারণে প্রতিদিন যানবাহন নষ্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে এবং শত শত যাত্রী আহত হচ্ছেন।"

​চাকরিজীবী আরিফুর হক ক্ষোভ প্রকাশ করে বলেন, "২১ কিলোমিটার দূরত্বে এত স্পিড ব্রেকার যে চলাচল করতেই ভয় লাগে। চালকেরা হুটহাট গতি বাড়াতে বা কমাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। প্রশাসন কোনো নজরদারি না রাখায় প্রতি রাতে কোথাও না কোথাও নতুন স্পিড ব্রেকার তৈরি করা হচ্ছে।"
​নাম প্রকাশ না করার শর্তে এক অটোরিকশাচালক জানান, ব্রাহ্মণপাড়া থেকে রওনা দেওয়ার পর সাহেবাবাদ কলেজগেট, তালতলা, বারেশ্বর, দড়িয়ারপাড়, পূর্ণমতি, বাগানবাড়ি, বিজয়পাড়া, বুড়িচং (তুলাতলী), খাড়াতাইয়া, ইন্দ্রবতী, মহিষমারা, ইছাপুরা, বড়াসার, কালকারপাড়, মহেশপুর, পালপাড়া, আড়াইওড়া হয়ে শাসনগাছা পর্যন্ত প্রায় ৫০টি স্পিড ব্রেকার পার হতে হয়। এতে কয়েক দিন পরপরই গাড়ি মেরামত করতে হয়।

​সরেজমিনে দেখা গেছে, আঁকাবাঁকা ও মনোরম পরিবেশের এই সড়কের স্পিড ব্রেকারগুলোতে কোনো রং বা সাদা রঙের সাংকেতিক চিহ্ন নেই। এমনকি স্পিড ব্রেকারগুলোর আগে-পরে কোনো সতর্কবার্তা বা ট্রাফিক সাইন বোর্ডও নেই। সড়কের পাশে কেউ নতুন বাড়ি বা দোকান করলে, নিজের সুবিধামতো একটি স্পিড ব্রেকার বসিয়ে দিচ্ছেন। হাটবাজার, দোকান, এমনকি চায়ের দোকানের সামনেও বিনা বাধায় গতিরোধক বসানো হয়েছে।
​অবশ্য স্পিড ব্রেকার স্থাপনকারীদের দাবি, দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধ করতেই তাঁরা এগুলো বসিয়েছেন। তবে স্থানীয়দের মতে, অপরিকল্পিত এসব কাঠামোর কারণেই উল্টো প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
​এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, "ব্যক্তিবিশেষ চাইলেই সড়কে স্পীড ব্রেকার বসাতে পারেন না। সড়ক উন্নয়নের কাজ চলার সময় ঠিকাদারকে চাপ প্রয়োগ করে স্থানীয়রা নিজেদের মনগড়া অনেক অবৈধ স্পিড ব্রেকার বসিয়েছেন। এ ছাড়া রাতের অন্ধকারে দোকান বা বাড়ির সামনেও অবৈধভাবে এগুলো তৈরি করা হয়েছে। সড়ক আইন অনুযায়ী এগুলো সম্পূর্ণ অবৈধ। এই বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।"


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদকআজ রোববার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ^কাপ ফুটবলের ফাইনাল...

কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ ৩৩ হাজার
কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৮ জুলাইঃ কুমিল্লা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও উপজে...

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাক...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরি...

দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার
দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামল...

প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাস...

কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু
কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলে...

চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা
চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা

সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
➤ কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ ৩৩ হাজার
➤ ২১ কিলোমিটারের সড়কে ৫০ স্পিড ব্রেকার, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
➤ দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার
➤ কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু
➤ চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা
➤ ব্রাহ্মণপাড়ার জনবান্ধব ইউএনও মাহমুদা জাহানকে অশ্রুসিক্ত বিদায়
➤ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা
➤ চাঁদপুরে স্বর্ণকার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড
➤ লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম
➤ ঋণের টাকা আদায়ে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ বুড়িচং ষোলনল ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান ছালেহ আহমেদ
➤ মার্কিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু
➤ বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন
➤ ভারতের বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ
➤ ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
➤ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir