প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jul 2026, 9:15 PM
আবারও খুনের হুমকি পেলেন আমির খান
তৃতীয় বিয়ের পর থেকেই একের পর এক বিতর্কের মুখে পড়েছেন বলিউডের সুপারস্টার আমির খান| গৌরী স&প্র্যাটকে বিয়ের জেরে প্রথমে অযোধ্যার ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য অভিনেতাকে হত্যার আহ্বান জানিয়ে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণার দাবি করেন| সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিষ্ণোই গ্যাংয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম| ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে অযোধ্যার ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য এক বক্তব্যে বলেন, যে ব্যক্তি আমির খানকে হত্যা করবে তাকে ৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে| তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তির আইনি লড়াইয়ের ব্যয়ও বহন করবেন| এই বক্তব্য ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়| পরমহংস আচার্যের অভিযোগ ছিল, আমিরের বিয়ে নিছক ব্যক্তিগত বিষয় নয়; বরং এটি ‘লাভ জিহাদ’-কে উৎসাহিত করছে| যদিও পরে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, আমিরের বর্তমান স্ত্রী গৌরী স&প্র্যাট হিন্দু নন, তিনি খ্রিস্টান ধর্মাবল¤^ী| আমিরও স্পষ্ট করে বলেছেন, তার ব্যক্তিগত সম্পর্ক বা বিয়ের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই| এদিকে প্রথম বিতর্কের কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি অডিও বার্তা ও পোস্ট ছড়িয়ে পড়ে| সেখানে আমির খানকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়| তবে ওই বার্তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি| ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মু¤^াই পুলিশ বিষয়টি যাচাই করছে| সম্প্রতি মু¤^াইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে বিশেষ বিবাহ আইনের আওতায় গৌরী স&প্র্যাটকে বিয়ে করেন আমির খান| এরপর থেকেই মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতেশ রানে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ তুলে অভিনেতার সমালোচনা করেন| কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনও তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে| এদিকে বিষ্ণোই গ্যাংয়ের নামে ছড়িয়ে পড়া হুমকি এবং অযোধ্যার ধর্মগুরুর বিতর্কিত মন্তব্য-দুই ঘটনাই নতুন করে আলোচনায় এনেছে আমির খানকে| তবে এ দুটি ঘটনায় অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি| একই সঙ্গে হুমকির বার্তার সত্যতাও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...