প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jul 2026, 9:31 PM
শ্বাসরোদ্ধকর জয়ে শিরোপা জিতলো নাইট রাইডার্স
মেজর লিগ ক্রিকেটে প্রথমবার শিরোপা জিতল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স| প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডমকে মাত্র ১ রানে হারিয়েছে তারা| ক্যালিফোর্নিয়ায় এই ফাইনাল অনুষ্ঠিত হয়| টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৬৪ রান জড়ো করে নাইটরা| দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন আন্দ্রে ফ্লেচার| ২৭ বলের মোকাবেলায় ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি| এছাড়া কলিন মুনরো ২৯ বলে ৪০ ও ম্যাথু ট্রম্প ২১ বলে ৩৯ রান করেন| ওয়াশিংটনের পক্ষে বেন ডোয়ারসুইশ তিনটি এবং মিচেল ওয়েন, নিখিল চৌধুরী ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট শিকার করেন| জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান দাঁড়ায় ওয়াশিংটনের সংগ্রহ| শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান| ১২ রান নিতে পারে ওয়াশিংটন| হারায় তিনটি উইকেট| শেষপর্যন্ত ১ রানের শ^াসরুদ্ধকর জয়ে প্রথম শিরোপা জেতে লস অ্যাঞ্জেলস| ওয়াশিংটনের পক্ষে ২৪ বলে ৫৩ রান করেন অবার পাইনার| এছাড়া অ্যান্দ্রিস গুস ৪০ ও নিখিল চৌধুরী ২৫ রান করেন| নাইটদের পক্ষে সুনীল নারাইন মাত্র ১৩ রানের খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার পান| তিনটি উইকেট পান জেসন হোল্ডারও| ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হয়েছেন নারাইন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...