প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jul 2026, 9:33 PM
মুলারের রেকর্ড ছুঁলেন এমবাপে
ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে গেলেও ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপেপ্পে| মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে ২০২৬ বিশ^কাপে নিজের গোলসংখ্যা ১০-এ পৌঁছে দিয়েছেন ফরাসি অধিনায়ক| এর মধ্য দিয়ে ৫৬ বছর পর আবারও কোনো ফুটবলার এক বিশ^কাপে ১০ গোল করার কীর্তি গড়লেন| সর্বশেষ ১৯৭০ সালের মেক্সিকো বিশ^কাপে জার্মান কিংবদন্তি গার্ড মুলার ১০ গোল করেছিলেন| এরপর দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে কেউ সেই মাইলফলক স্পর্শ করতে পারেননি| অবশেষে সেই কীর্তিতে ভাগ বসালেন এমবাপে| বিশ^কাপের এক আসরে ১০ বা তার বেশি গোল করতে পেরেছেন ইতিহাসে মাত্র চারজন ফুটবলার| তালিকার শীর্ষে রয়েছেন ফ্রান্সের জ্যাঁ ফঁতে, যিনি ১৯৫৮ বিশ^কাপে মাত্র ছয় ম্যাচে করেছিলেন রেকর্ড ১৩ গোল| দ্বিতীয় স্থানে আছেন হাঙ্গেরির স্যান্ডর ককচিস, যার ঝুলিতে ১৯৫৪ বিশ^কাপে ছিল ১১ গোল| এরপর যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন গার্ড মুলার ও কিলিয়ান এমবাপে, দুজনেরই ১০টি করে গোল| ইংল্যান্ডের বিপক্ষে করা জোড়া গোল এমবাপের বিশ^কাপ ক্যারিয়ারের মোট গোলসংখ্যাও বাড়িয়ে দিয়েছে ২২-এ| তিনটি বিশ^কাপ মিলিয়ে এই কীর্তি গড়েছেন তিনি| ২০১৮ সালে রাশিয়ায় শিরোপাজয়ী দলে ছিলেন এবং করেছিলেন ৪ গোল| ২০২২ সালে কাতার বিশ^কাপে করেন আট গোল| আর ২০২৬ বিশ^কাপে যোগ করেছেন আরও ১০ গোল| এই ২২ গোলের সুবাদে বিশ^কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠে এসেছেন এমবাপে| মাত্র ২৭ বছর বয়সেই বিশ^কাপ ইতিহাসে অবিশ^াস্য এক অধ্যায় রচনা করেছেন এমবাপে| ইতোমধ্যে তিনি বিশ^কাপজয়ী, রানার্সআপ, এক আসরের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ^কাপ ফাইনালে চার গোল করা বিরল কীর্তির মালিক| ২০১৮ সালের ফাইনালে করেছিলেন একটি গোল, আর ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিকসহ তিন গোল| এবার ২০২৬ বিশ^কাপে গার্ড মুলারের ৫৬ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসিয়ে এবং বিশ^কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে নিজের কিংবদন্তিতুল্য ক্যারিয়ারে আরও একটি অনন্য অর্জন যোগ করলেন ফ্রান্সের এই সুপারস্টার|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...