...
শিরোনাম
ইরানি ক্ষেপণাস্ত্রের কারনে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের ⁜ রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে ⁜ শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা ⁜ ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ ⁜ কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা ⁜ আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট ⁜ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ ⁜ সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে ⁜ লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা ⁜ গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে ⁜ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি ⁜ টমসমব্রিজ সড়কের গলার কাঁটা সরল তিন দশক পর ⁜ কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি ⁜ সময় ও ব্যয় বাড়ে; শেষ হয় না সেতুর কাজ ⁜ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার এক ⁜ বাঞ্ছারামপুরে বিলে গোসল করতে যেয়ে শিশুর মৃত্যু। এলাকায় শোকের মাতম। ⁜ চাকরিরত অবস্থায় মৃত্যু: কুসিক কর্মী বাবুলের পরিবারকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার ⁜ সামান্য বৃষ্টিতেই বেহাল ব্রাহ্মণপাড়া প্রধান সড়ক, ১৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি ⁜ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Jul 2026, 5:01 AM

...
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন News Image

আর্জেন্টিনা ০-১ স্পেন

আর্জেন্টিনাকে বোতলবন্দী করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিল স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের অতিরিক্ত সময়ে একমাত্র গোল করেছেন স্পেনের ফেরান তোরেস।

এতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির আর্জেন্টিনার।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সোনালী ট্রফিটি নিজেদের করে নিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে আসা ইউরো চ্যাম্পিয়নদের নিখুঁত ও গোছানো ফুটবলের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আলবিসেলেস্তেদের।

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাতে মহারণ দেখতে মুখিয়ে ছিল ফুটবল বিশ্ব।

ম্যাচের শুরু থেকেই মাঠে স্প্যানিশদের দাপট ছিল চোখে পড়ার মতো। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টাইন রক্ষণভাগকে তটস্থ করে রাখে ফুয়েন্তের দল। ম্যাচের পঞ্চম মিনিটেই স্প্যানিশদের এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। এরপর ১২তম মিনিটে স্পেনের প্রথম কর্নার দারুণ দক্ষতায় নস্যাৎ করে দেন লিসান্দ্রো মার্তিনেজ।

প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ফুটবলের সামনে খাবি খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকা আর্জেন্টিনা প্রথমার্ধে স্পেনের গোলমুখে কোনো ভীতিই ছড়াতে পারেনি। তবে বলের দখলে স্প্যানিশরা আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে স্পেন। তবে স্প্যানিশদের একের পর এক আক্রমণ চীনের প্রাচীর হয়ে রুখে দিচ্ছিলেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ।

এর মধ্যে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই ডেডলক ভাঙতে না পারলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

আর সেখানেই স্পেনের ত্রাতা হয়ে আসেন ফেররান তোরেস। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে বক্সের বাইরে থেকে ভেসে আসা বল নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে বাড়ান নিকো উইলিয়ামস। ফাঁকায় থাকা তোরেস চলন্ত বলেই এক বুলেট গতির শটে বল জড়ান আর্জেন্টিনার জালে। উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ শিবির।

ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও স্পেনের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। 



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইরানি ক্ষেপণাস্ত্রের কারনে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের
ইরানি ক্ষেপণাস্ত্রের কারনে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

এফএনএস বিদেশ: মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে ইরানের সাম...

রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে
রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে

অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০তে হারিয়ে বিশ^ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন| এর মধ্য দিয়ে ২০২৬ ফিফা ব...

শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা
শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জি¤^াবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ| দারুণ এই জয়ের ফলে প্রথম...

ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ

লিওনেল মেসির ‘লাস্ট ড্যান্স’-এ বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। একপেশে ম্যাচে আর্জে...

কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

ইবোলার বিস্তার ঠেকাতে কানাডায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায়,...

আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তবে ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইরানি ক্ষেপণাস্ত্রের কারনে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের
➤ রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে
➤ শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা
➤ ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
➤ কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
➤ আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট
➤ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ
➤ সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে
➤ লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা
➤ গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে
➤ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
➤ টমসমব্রিজ সড়কের গলার কাঁটা সরল তিন দশক পর
➤ কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি
➤ সময় ও ব্যয় বাড়ে; শেষ হয় না সেতুর কাজ
➤ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার এক
➤ বাঞ্ছারামপুরে বিলে গোসল করতে যেয়ে শিশুর মৃত্যু। এলাকায় শোকের মাতম।
➤ চাকরিরত অবস্থায় মৃত্যু: কুসিক কর্মী বাবুলের পরিবারকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
➤ সামান্য বৃষ্টিতেই বেহাল ব্রাহ্মণপাড়া প্রধান সড়ক, ১৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি
➤ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir