...
শিরোনাম
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি ⁜ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি ⁜ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬ ⁜ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা ⁜ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন ⁜ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব ⁜ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম ⁜ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ⁜ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার ⁜ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের ⁜ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী ⁜ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে ⁜ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি। ⁜ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা ⁜ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি ⁜ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় ⁜ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Jul 2026, 8:18 PM

...
শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা News Image

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জি¤^াবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ| দারুণ এই জয়ের ফলে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ার পরেও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা| বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম| শেষ দিকে চরম নাটকীয়তায় জমে উঠেছিল ম্যাচ| তবে শেখ মেহেদী হাসানের মারা দারুণ এক চারে ২ বল হাতে রেখে জিতেছে টাইগাররা| বুলাওয়েতে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জি¤^াবুয়ে| ব্যাটিংয়ে নামা জি¤^াবুয়েকে নিজের প্রথম ওভারেই বড় ধাক্কা দেন টাইগার স্পিনার শেখ মেহেদী হাসান| বরাবরের মত শুরুতেই উইকেট এনে দিয়েছেন মেহেদী| ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ৫ বলে ৪ রান করে মেহেদীর শিকার হয়ে সাজঘরে ফিরে যান| ৬ রানের মাথাতে ভেঙেছে জি¤^াবুয়ের ওপেনিং জুটি| এরপর টিকে থাকা ওপেনার ব্রায়ান বেনেট এবং তিনে নামা ডিয়ন মেয়ার্স মিলে দলের ইনিংসকে টেনেছেন| পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে জি¤^াবুয়ে| বেনেট এবং মেয়ার্স দুজনই চলে যান ফিফটির খুব কাছে| তবে বেনেট ফিফটির আগেই বিদায় নেন| ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের ৭৭ রানের মাথাতে বিদায় নেন ওপেনার বেনেট| তাকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন| মেয়ার্স ফিফটি ছুঁয়েছেন| তবে সময়ের সাথে সাথে কিছুটা খোলসবন্দী হয়ে গেছেন| ক্রমাগত চাপ সৃষ্টি করে গেছেন বাংলাদেশের বোলাররা| আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না| একের পর এক উইকেট হারিয়েছে জি¤^াবুয়ে| ৬ বলে ৩ রান করা অধিনায়ক সিকান্দার রাজাকে বিদায় করেছেন রিশাদ হোসেন| ৭ বলে ৭ রান করা রায়ান বার্লকে ফিরিয়ে দেন আবদুল গাফফার সাকলাইন| ১৯তম ওভারে ক্যাচ মিস করলেও দারুণ এক থ্রোতে ব্র্যাড ইভান্সকে রান আউট করে দেন রিশাদ হোসেন| শেষ দিকে জি¤^াবুয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না| রানআউটের পরের বলেই ক্লিভ মাদান্দেকে কট বিহাইন্ড করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন| শেষ বলে যদিও বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন মেয়ার্স| জি¤^াবুয়ের ইনিংসকে শেষ ভাগে টেনেছেন এই মেয়ার্সই| ৫৩ বলে ৭৩ রান করে শেষ ওভারে আউট হয়েছেন মেয়ার্স| নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে জি¤^াবুয়ে| বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন| ১টি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং আবদুল গাফফার সাকলাইন| জবাব দিতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ| ৫ বলে ৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান| শুরু থেকে প্রতি বলেই মারার চেষ্টা করেছেন সাইফ| কাজে আসেনি তার এমন অ্যাপ্রোচ| এরপর টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিমের সাথে যোগ দিয়েছেন পারভেজ হোসেন ইমন| পাওয়ারপ্লেটা অত ভালো যায়নি বাংলাদেশের| ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে টাইগাররা| সময়ের সাথে সাথে কিছুটা খোলস ছেড়ে বের হয়ে এসেছেন ইমন এবং তানজিদ| সাবলীল ব্যাটিংয়ে রান বের করেছেন| উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট| ভালো খেলতে থাকা ইমন ২২ বলে ২৪ রান করে থেমেছেন দলের ৫৯ রানের মাথাতে| এরপর তানজিদের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়| তানজিদ-হৃদয় এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে| সুযোগ বুঝে বাউন্ডারি বের করেছেন| সিঙ্গেল-ডাবলসে রানের চাকা সচল রেখেছেন, স্ট্রাইক রোটেট করেছেন ঠিকঠাক| একটু একটু করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ| ১৯ বলে ২৪ রান করে বিদায় নেন হৃদয়| পরে ইয়াসির আলী চৌধুরী নেমে ৯ বলে খেলেছেন ১০ রানের ইনিংস| ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন ˆসকত| শেষ ওভারে দরকার ছিল ৫ রান| প্রথম বলে আসে ১ রান| পরের বলে মোসাদ্দেককে ফেরান ব্র্যাড ইভান্স| ৪ বলে দরকার ৪ রান| পরের বলে মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়ে দেন ইভান্স| ৩ বলে দরকার ৪ রান| পরের বল করার সময় ফিল্ডার মুভ করায় ডেড বল ডাকেন আম্পায়ার| পরের বলে চার মেরে দেন শেখ মেহেদী হাসান| বাংলাদেশ তুলে নেয় ৪ উইকেটের দারুণ এক জয়| ম্যাচের সাথে সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ দল| জি¤^াবুয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা এবং সিকান্দার রাজা|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি

দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...

“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...

দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায়  গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...

চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...

রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার  কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
➤ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
➤ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
➤ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
➤ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
➤ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
➤ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম
➤ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা
➤ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার
➤ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের
➤ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী
➤ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে
➤ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি।
➤ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা
➤ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি
➤ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায়
➤ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir