কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি কানাডা মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলজাত পানীয়ের ওপর বৈষম্যমূলক আচরণ করছে।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 21 Jul 2026, 9:07 AM
কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
১৯৩০ সালের মার্কিন শুল্ক আইনের ৩৩৮ ধারা অনুযায়ী কানাডার ওয়াইন, হকি স্টিপ, সিমেন্টসহ বিভিন্ন আমদানিকৃত পণ্যের ওপর এই ৫০% ট্যাক্স প্রযোজ্য হবে। এটি ‘মার্কিন-মেক্সিকো-কানাডা’ চুক্তির অধীনে উৎপাদিত হোক বা না হোক—সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে মার্কিন জ্বালানি, পটাশ, মাছ ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো কিছু নির্দিষ্ট পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে না।
হোয়াইট হাউসের তথ্যমতে, কানাডা মার্কিন পণ্যের ওপর বিভিন্ন শুল্ক ও কোটা আরোপ করে মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছিল। এতে কানাডায় মার্কিন গাড়ি রপ্তানি ২২% এবং অ্যালকোহল রপ্তানি প্রায় ৮১% হ্রাস পেয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বাণিজ্য বৈষম্য দূর করে আমেরিকান ব্যবসাকে আরো শক্তিশালী করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে এ পর্যন্ত বিশ্বজুড়ে দুইটি দেশই মূলত পাল্টা ব্যবস্থা নিয়েছে—চীন ও কানাডা।
সাম্প্রতিক সময়ে দাবানলের ধোঁয়া দুই দেশের সীমান্তে ছড়িয়ে পড়া নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা হয়। ওটাওয়াকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে বা অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডার ওপর এই নতুন শুল্ক আরোপের ঘোষণা এলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...