প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jul 2026, 9:01 AM
ক্যানসারে আক্রান্ত শিশুর পাশে দাঁড়াল আবদুল মতিন খসরু কলেজ পরিবার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস মধ্যপাড়া গ্রামের ছয় মাস বয়সী শিশু সাজিদ রেটিনোব্লাস্টোমা (চোখের ক্যানসার) রোগে আক্রান্ত। তার চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ পরিবার। কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর উদ্যোগে সংগৃহীত ৩১ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা সাজিদের পরিবারের কাছে এ সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তাঁরা ভবিষ্যতেও শিশুটির চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, মো. জয়দল হোসেন, প্রীতি লতা দাশ, খালেকুর রহমান, মোসাম্মাৎ পারভীন আক্তার, বিশ্বজিৎ সাহা, প্রবাল কুমার দে, মোহাম্মদ শফিউল্লাহ, প্রভাষক মো. ইমান হোসেন, নাজমুল হক, মজিবুর রহমান, অলি উল্লাহ, সুমি রাণী চক্রবর্তী, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সহায়তা প্রদানকালে কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, ‘একটি শিশুর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা উচিত। আমরা চাই, সাজিদ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।’
সাজিদের বাবা হালিম মিয়া বলেন, ‘আমি একজন অটোরিকশাচালক। যা আয় করি, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। ছেলের চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এমন কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’
স্থানীয় বাসিন্দারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারের কষ্টই লাঘব করে না, বরং সমাজে মানবতার বার্তাও ছড়িয়ে দেয়। তাঁরা ছোট্ট সাজিদের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...