প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jul 2026, 9:07 AM
ব্রাহ্মণপাড়া শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত, অপসারণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিনা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ক্লাস না নেওয়া ও বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বেড়াখলা গ্রামের বাসিন্দা, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী ও অভিভাবকগণ অভিযোগ করেন, বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়টি এলাকার একটি ঐতিহ্যবাহী ও গর্বের প্রতিষ্ঠান। কিন্তু সহকারী শিক্ষক হাসিনা ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাঁদের অভিযোগ, ওই শিক্ষক প্রায় ১৮ মাস ধরে কোনো ক্লাস নেননি এবং প্রায় পাঁচ মাস ধরে বিদ্যালয়ে আসছেন না। অথচ তিনি নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা না করলেও হাসিনা ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা তাঁদের প্রাপ্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁরা বলেন, হাসিনা ইসলাম কিছুদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও কাঙ্ক্ষিত উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘হাসিনা ম্যাডাম নিয়মিত বিদ্যালয়ে আসেন না। তাঁর ক্লাসও হয় না। ফলে আমরা তাঁর ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই, তিনি নিয়মিত বিদ্যালয়ে এসে ক্লাস নিন। তা না হলে তাঁর পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হোক।’
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, হাসিনা ইসলামের নির্ধারিত ক্লাসগুলো বর্তমানে তাঁদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তাঁর অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং অন্য শিক্ষকদের ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে। বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোনো শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে এবং নিয়মিত পাঠদান না করলে এর প্রভাব সরাসরি শিক্ষার্থীদের ওপর পড়ে। তাই অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী হাসিনা ইসলামের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রস্তাবিত পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহাবুব আলম চৌধুরী, স্থানীয় আব্দুর রউফ পুলিশ, আবদুল মান্নান, কাজী আ. বাকী, মো. জয়নাল আবেদীন, লুৎফর রহমান, আবু তাহের মেম্বার, মো. ইদ্রিস মেম্বার, সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান, সহকারী শিক্ষক নাজমা বেগম, সহকারী শিক্ষক মফিজ উদ্দিন বিএসসি ছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...