প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jul 2026, 9:09 AM
ব্রাহ্মণপাড়ায় অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান
মো. আনোয়ারুল ইসলাম।।
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সম্মাননা পাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) জেলা পরিষদের ব্রাহ্মণপাড়া ডাকবাংলোয় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার্স ক্লাবের সভাপতি তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. উম্মে সালমা মৌ, ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, তথ্যসেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, ইউএনও মাহমুদা জাহান দায়িত্ব পালনকালে দক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করেছেন। সাধারণ মানুষের সেবায় তাঁর নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গি ব্রাহ্মণপাড়াবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তাঁর নতুন কর্মস্থলের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করেন তারা।
বিদায়ী বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালন আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এখানকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা আমি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। নতুন কর্মস্থলেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...