প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Jul 2026, 9:03 PM
রেকর্ড ট্রান্সফার ফিতে রজার্সকে দলে ভেড়ালো চেলসি
ফুটবল বিশে^র ট্রান্সফার বাজার যেন প্রতি বছরই নতুন উচ্চতা ছুঁয়ে যাচ্ছে| সেই ধারাবাহিকতায় এবার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চুক্তিতে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিচ্ছেন মরগান রজার্স| ১১৭ মিলিয়ন পাউন্ডের এই চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে দুই ক্লাব| শুধু ট্রান্সফার ফি হিসেবেই পুরো ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে চেলসি| ফলে রজার্স এখন যৌথভাবে ইতিহাসের সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার এবং ফুটবল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলোয়াড়ে পরিণত হচ্ছেন| চলতি গ্রীষ্মেই আরেকটি বড় অঙ্কের চুক্তি দেখেছে ফুটবল বিশ^| নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে ১১৬ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছেন এলিয়ট অ্যান্ডারসন| তবে সেই রেকর্ড স্থায়ী হলো খুব অল্প সময়| মাত্র এক মিলিয়ন পাউন্ড বেশি খরচ করে রজার্সকে দলে ভিড়িয়ে নতুন ইতিহাস গড়ল চেলসি| তবে এসব চুক্তিও এখনো অনেক দূরে রয়েছে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ট্রান্সফার ফি থেকে| ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খরচ করেছিল অবিশ^াস্য ২০০ মিলিয়ন পাউন্ড| প্রায় এক দশক পেরিয়ে গেলেও সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে| রজার্সের এই ট্রান্সফার আরও একবার প্রমাণ করল, ইউরোপীয় ফুটবলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের মূল্য দিন দিন বাড়ছে| বিশেষ করে ইংলিশ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে প্রস্তুত|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...