...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2026, 10:36 AM

...
কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান News Image
আসামি মোহাম্মদ আলী গ্রেপ্তার
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলোচিত উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৪৮)-কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার  (২২ জুলাই) গভীর রাতে  তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম রোড এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে তাকে কসবা থানায় নিয়ে আসা হয়।

 জানা যায়, গত ৬ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে গ্রিন হেলথ হাসপাতালের সামনে পূর্ব বিরোধের জেরে উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫)-এর ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি মারা যান।

ঘটনার পর কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের গ্রামবাসী প্রধান আসামি মোহাম্মদ আলীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা শারমীন মলি বাদী হয়ে মোহাম্মদ আলী, তার স্ত্রী হেনা বেগমসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কসবা থানার এফআইআর নং-১৬ (তারিখ: ৮ জুলাই ২০২৬) হিসেবে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

কসবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছেন।

কসবা থানার পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে  আদালতে সোপর্দ করা হয়েছে।
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। তারিখ- ২৩.০৭.২০২৬ইং


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir