...
শিরোনাম
বিকল্প সড়ক না রেখেই কালভার্ট নির্মাণ, ব্রাহ্মণপাড়ায় দুর্ভোগে পথচারী ⁜ ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন ⁜ জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলি ⁜ ভারপ্রাপ্তের ভারে ন্যুয়ে পড়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং ও কসবায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ দাউদকান্দির গৌরীপুর স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন তিতাস জিনিয়াস স্কুল ⁜ বাঞ্ছারামপুরে স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ ⁜ মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ⁜ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ⁜ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি ⁜ বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা ⁜ অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা ⁜ এশিয়ান গেমস ২০২৬ সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ ⁜ সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী ⁜ আন্দোলনকারী ছাত্রদের ঠেকাতে রাস্তায় নামছে বিজেপির ছাত্র সংগঠন ⁜ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না : মোদী সরকার ⁜ সরকারি মহিলা কলেজে পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার দায়ে 7 শিক্ষক বদলি ⁜ কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড ⁜ কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান ⁜ শুধু ২০২৬ নয়, ২০১৪ ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালেও অন টার্গেট শট নেই আর্জেন্টিনার! ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2026, 10:37 AM

...
কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা। 

কুমিল্লায় নয় বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ১৯ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে এ রায় ঘোষণা করেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামের সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিম সুলতানা ঝুমুর (৯) স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার স্কুলব্যাগ, স্কুলড্রেস ও জুতা উদ্ধার করে পুলিশ।

নিহত ঝুমুর খেয়াইশ গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে ছিল।

জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থল থেকে মফিজুল ইসলাম মফুকে দ্রুত চলে যেতে দেখেন। এ ঘটনার পরদিন নিহত শিশুর মা রাজিয়া আক্তার বাদী সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনার ৩ দিন পর র‍্যাব চাঁদপুরে অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।

রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন বলেন, মাত্র ১৯ কার্যদিবসে বিচার সম্পন্ন করে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। দ্রুততম সময়ে এ রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিকল্প সড়ক না রেখেই কালভার্ট নির্মাণ, ব্রাহ্মণপাড়ায় দুর্ভোগে পথচারী
বিকল্প সড়ক না রেখেই কালভার্ট নির্মাণ, ব্রাহ্মণপাড়ায় দুর্ভোগে...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর–অলুয়া–মনোহরপুর সড়কের সংস...

ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন
ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

মহিউদ্দিন আকাশ ||সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লার মুরাদনগর...

জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলি
জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে ব...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে...

ভারপ্রাপ্তের ভারে ন্যুয়ে পড়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন
ভারপ্রাপ্তের ভারে ন্যুয়ে পড়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্...

ব্রাহ্মণপাড়া-বুড়িচং ও কসবায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
ব্রাহ্মণপাড়া-বুড়িচং ও কসবায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার চোর...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণব...

দাউদকান্দির গৌরীপুর স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন তিতাস জিনিয়াস স্কুল
দাউদকান্দির গৌরীপুর স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন তিতাস...

প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আজিজিয়ামাঠে  গৌরীপুর রাউজিং স...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিকল্প সড়ক না রেখেই কালভার্ট নির্মাণ, ব্রাহ্মণপাড়ায় দুর্ভোগে পথচারী
➤ ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন
➤ জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলি
➤ ভারপ্রাপ্তের ভারে ন্যুয়ে পড়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং ও কসবায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ দাউদকান্দির গৌরীপুর স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন তিতাস জিনিয়াস স্কুল
➤ বাঞ্ছারামপুরে স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২
➤ মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
➤ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
➤ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি
➤ বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা
➤ অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা
➤ এশিয়ান গেমস ২০২৬ সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ
➤ সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী
➤ আন্দোলনকারী ছাত্রদের ঠেকাতে রাস্তায় নামছে বিজেপির ছাত্র সংগঠন
➤ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না : মোদী সরকার
➤ সরকারি মহিলা কলেজে পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার দায়ে 7 শিক্ষক বদলি
➤ কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
➤ কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান
➤ শুধু ২০২৬ নয়, ২০১৪ ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালেও অন টার্গেট শট নেই আর্জেন্টিনার!
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir