প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 12:19 PM
উদ্বোধনের দেড় বছর পর লালমাই উপজেলা মডেল মসজিদে ইমাম নিয়োগ
লালমাই প্রতিনিধি
উদ্বোধনের দেড় বছর পরে নিয়োগ দেওয়া হয়েছে লালমাই উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম। অবশেষে আগামী ১লা আগস্ট জুমা'র নামাজ অনুষ্ঠিত হবার মধ্য দিয়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে অনুষ্ঠিত হবে মসজিদটিতে।
গত শনিবার (২৬ জুলাই) লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগবোর্ড ইমাম পদে বরুড়া উপজেলার নয়নতলা গ্রামের হাসান আহমদের ছেলে মো: তাফাজ্জুল হক, মুয়াজ্জিন পদে লালমাই উপজেলার উত্তর ধনপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন ও খাদিম হিসেবে লালমাই উপজেলার চাঁদকলমিয়া গ্রামের মো: সামছুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে নির্বাচিত করেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে নিয়োগপ্রাপ্ত পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ অক্টোবর লালমাই উপজেলা কমপ্লেক্সের উত্তর অংশে ফতেপুর মৌজায় অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের প্রায় ২১ মাস পর সম্পন্ন হয়েছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ। এই মডেল মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবেন এক হাজারের অধিক মুসল্লী। এখানে নারী ও প্রতিবন্ধীদের ওযু এবং নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। মসজিদের দ্বিতীয় তলায় রয়েছে নামাজ ঘর। প্রথম ও তৃতীয় তলায় রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইসলামী গবেষণা কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, অটিজম কর্নার, দ্বীনি দাওয়াহ কার্যক্রম, ইসলামি লাইব্রেরি, হেফজ খানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, দেশি-বিদেশিদের আবাসন ও অতিথিশালা, মরদেহের গোসল ও কাফনের সুব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনদের আবাসন সহ নানা সুবিধা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...