প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:18 AM
কুমিল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে যৌথ সভা অনুষ্ঠিত
অশোক বড়ুয়া
গত মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, জেলা টাস্কফোর্স কমিটি এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা মোঃ কাউছার মিয়া, কুমিল্লা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সানাউল হক, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ, জেলা কৃষি কর্মকর্তা, খাদ্য ও মৎস্য বিভাগের প্রতিনিধিগণ, বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে তিনি জেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...