...
শিরোনাম
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ⁜ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক ⁜ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা ⁜ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর ⁜ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত ⁜ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি ⁜ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার" ⁜ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার ⁜ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত ⁜ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য ⁜ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ⁜ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয় ⁜ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন ⁜ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০ ⁜ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:24 AM

...
বিদ্যালয়ে না এসেও এক বছর ধরে নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষিকা News Image

ফয়সল আহমেদ খান

৯ আগষ্টের পর থেকে এখন পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার বালিকা পাইলট উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার লাভলীর বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের অনেক শিক্ষক ও স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।

খোজ নিয়ে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ  সুরাইয়া আক্তার দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বদান্যতায় একছত্র আধিপত্য বিস্তার করে  নামমাত্র ক্লাশ নিয়ে গল্পগুজব করে সময় পার করতেন।অনেক সময় ক্লাশও নিতেন না । প্রধান শিক্ষকের ঘনিষ্ঠ বিধায় কেউ প্রতিবাদ করার সাহসও পেতো না।ছাত্রীদের দাবিয়ে রাখা হতো। সহকারী শিক্ষিকা লাভলী  ও বর্তমান প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে নিয়ে এলাকায় রয়েছে নানান মুখরোচক গল্প।যদিও এর সত্যতা পাওয়া যায়নি।

কিন্তু গত ৫ আগষ্টের পর বিদ্যালয়টির শত শত ছাত্রী শিক্ষিকা লাভলীর বিরুদ্ধে দিনের পর দিন তার অতীতের বিভিন্ন অভিযোগ, দুর্ব্যবহারের বিরুদ্ধে মিছিল,মানববন্ধন ও ক্লাশবর্জন করতে থাকে।অবশেষে গত বছরের (৯ আগষ্ট/২০২৪)  ৯ আগষ্টের পর থেকে স্কুলে আসতে পারেননি তিনি।

তৎকালীন ইউএনও আবুল মনসুর গঠন করেন তদন্ত কমিটি।যা এখনো বাস্তবায়নের অপেক্ষায় বলে মাধ্যমিক  শিক্ষা অফিসের মাধ্যমে জানা গেছে। তিনি স্কুলে না আসলেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন। গত একবছরে উৎসব ভাতা সহ ৪ লক্ষাধিক টাকা উত্তোলন করেছেন সুরাইয়া আক্তার লাভলী।

এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, তার বিরুদ্ধে ( সুরাইয়া আক্তার)  তদন্ত কমিটির রিপোর্ট আমরা পেয়েছি।ছাত্রীরা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিল তার সিংহভাগই সত্য বলে প্রতীয়মাণ হয়েছে।তিনি আগে (২৪ সালের ৯ আগষ্ট) বিদ্যালয়ে আসতেন ঠিকই, কিন্তু ক্লাশ নিতেন না।ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করতেন।তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট নেতিবাচক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জুলফিকার হোসেন মুঠোফোনে বলেন,বিষয়টি আমি জানতাম না।বিদ্যালয়ে ৬ মাস না এলেই বেতন ভাতা বন্ধ হয়ে যাওয়ার কথা।বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের ব্যবস্থা নেয়ার কথা ছিলো।কেন তিনি অভিযুক্ত সুরাইয়া আক্তার লাভলীর বেতনভাতা দিলেন,সেটি খতিয়ে দেখা হবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা আজ (৩০ জুলাই)  বলেন, "বিষয়টি আমি জানলাম।তদন্ত শেষ, প্রকাশ ও সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত তো অভিযুক্ত বেতন পাওয়ার কথা না। বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।" এ বিষয়ে মন্তব্য জানাতে অভিযুক্ত শিক্ষক লাভলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম  বলেন," ৯ আগষ্টের পর থেকে সুরাইয়া আক্তার লাভলী বিদ্যালয়ে আসেন না।তবে বেতন ভাতা পান কিভাবে সেটি উপর মহলে প্রশ্ন করুন।তার বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট খুবই ভালো। তাকে প্রশাসন স্কুলে আসতে না দেয়াটা ঠিক করছে না।তাঁর মতো ভাল শিক্ষক আমি খুবই কম দেখেছি।"



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার  ৪
চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকারবিনিময়ে অন্যের কাছ...

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

আয়েশা আক্তারকুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ র...

অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার  দরিয়াদৌলতে পূজামণ্ডপের...

ডিকে হাসপাতালকে নিয়ে  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের ডিকে হাসপাতাল মিলনায়তনে  ডিকে হ...

ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অন...

মো. আনোয়ারুল ইসলাম।।ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমি...

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
➤ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
➤ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
➤ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
➤ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
➤ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
➤ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার"
➤ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার
➤ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত
➤ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য
➤ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
➤ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয়
➤ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন
➤ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir