প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Aug 2026, 10:20 PM
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের সামলে খেলেছেন ১০১ রানের ইনিংস| অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তামিমই| চা বিরতির ফাঁকে তামিম জানিয়েছেন, ¯^ভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং থেকে নিজেকে কিছুটা সরিয়ে এনে দলের প্রয়োজন অনুযায়ী খেলেছেন| ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই তিন অঙ্কের দেখা পেয়েছেন তানজিদ| অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তিও গড়েছেন তিনি| ম্যাচ শেষে সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়ে তানজিদ বলেন, ‘প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া| এখানে খেলতে পারাটা দারুণ একটা সুযোগ| আমার জন্য এটা খুবই বিশেষ, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট| সেঞ্চুরি করাটা আমার জন্য খুবই বিশেষ|’ ¯^ভাবতই আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত তানজিদ| তবে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পথে নিজের সেই আগ্রাসন অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছেন তিনি| শুরুতে ˆধর্য ধরে উইকেটে টিকে থেকে পরে নিজের শট খেলেছেন এই ওপেনার| এ নিয়ে তানজিদের ভাষ্য, ‘আমি মনে করি, দল যা চেয়েছে, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি| আমার মনে হয়েছে উইকেট ভালো| তারা আমার বিপক্ষে খুব ভিন্নভাবে এসেছে এবং আমি ¯^াভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি, শান্ত থেকেছি|’ অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞ বোলারদের বিপক্ষে কিভাবে ব্যাটিং করেছেন, সেই প্রশ্নেও নিজের পরিকল্পনা পরিষ্কার করেছেন তানজিদ| তিনি বলেন, ‘আমি শুধু বল দেখেছি এবং মেরিট অনুযায়ী খেলেছি| বেশি কিছু করার চেষ্টা করিনি, শুধু শান্ত থেকেছি এবং তারা যেভাবে বোলিং করেছে ও যেভাবে পরিকল্পনা করেছে, সেভাবেই খেলেছি| আমি শুধু ওই বলটাই খেলেছি|’ ডারউইনের উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন তানজিদ| প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের জন্য উইকেট আরও ভালো হয়েছে বলেই মনে করছেন তিনি, ‘আমার মনে হয় উইকেট আগের চেয়ে, বিশেষ করে প্রথম দিনের তুলনায় অনেক ভালো| আমার মনে হয় এটা আরও ভালো হতে থাকবে| এই উইকেটে আমরা যদি ¯^াভাবিক ক্রিকেটীয় শট খেলি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে|’ তানজিদের সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যায়| এমন অবস্থায় ড্রেসিংরুমে বড় কিছু করার বিশ^াস ˆতরি হয়েছে কি না? এমন প্রশ্নে অবশ্য সতর্ক তানজিদ| তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের আরও এই দুই সেশন খেলতে হবে| আমরা যদি এই দুই সেশনও খুব ভালোভাবে খেলতে পারি, তাহলে সেটা আমাদের দলের জন্য ভালো হবে|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...