প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Aug 2026, 10:21 PM
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি| গুঞ্জন রয়েছে, ভারত শেষ পর্যন্ত পিছিয়ে দিতে পারে এই সিরিজ| সব মিলিয়ে ভারতের বাংলাদেশ সফর কার্যত অনিশ্চিত| ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আসন্ন বাংলাদেশ সফর নিয়ে বল এখন দেশটির কেন্দ্রীয় সরকারের কোর্টে| তাদের অনুমতির ওপর নির্ভর করছে আসন্ন সিরিজটির ভবিষ্যৎ| ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তারা সরকারের অনুমতির অপেক্ষা করছেন| তিনি বলছেন, “সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে যাবে ভারতীয় ক্রিকেট দল| আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে| কিন্তু সরকারের অনুমতির পরেই সবটা চূড়ান্ত হবে|” আরও জানিয়েছেন, আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ঠিকঠাকই আছে| তার কথায়, “বিসিবির সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে| তবে সরকারের থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা| এখনও সিরিজের দিনক্ষণ নির্ধারিত হয়নি| অনুমতি পাওয়া গেলেই দ্রুত সেটি নির্ধারিত হয়ে যাবে|” প্রসঙ্গত, ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল| এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন ˆতরি হয়| নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে| চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর সম্পর্ক আরও তলানিতে গিয়েছে| বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে ভারতে আসেনি| তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার আসার পর দুই দেশের বরফ গলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছিল| বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ায় সেপ্টে¤^রে সিরিজ আয়োজনের সম্ভাবনাও ˆতরি হয়| তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল| তবে বাংলাদেশের সতর্কতা সত্ত্বেও ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই সম্ভাবনাকে অনিশ্চয়তায় রূপ দিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...
হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
এফএনএস বিদেশ: হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে| বৃহস্পতিব...