প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 29 Aug 2026, 8:00 PM
মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
এফএনএস বিনোদন:
প্রথমবারের মতো কোনো মা ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতার মুকুট জিতেছেন| ৩১ বছর বয়সী মিস ভার্জিনিয়া ইউএসএ জাস্টাস কেলি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত ৭৫তম আসরে বিজয়ী হন| ৫১ প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে তিনি একই সঙ্গে এই প্রতিযোগিতার প্রথম বিবাহিত বিজয়ী এবং ৩০-এর কোঠায় থাকা প্রথম নারী হিসেবেও ইতিহাস গড়েছেন|
৭০ বছরেরও বেশি সময় ধরে ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম ছিল| বিবাহিত নারী ও মায়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল না| বয়সের সীমাও ছিল ১৮ থেকে ২৮ বছর|
তবে ২০২২ সালের আগস্টে ‘মিস ইউএসএ’ কর্তৃপক্ষ নিয়ম পরিবর্তনের ঘোষণা দেয়| ২০২৩ সাল থেকে বিবাহিত, তালাকপ্রাপ্ত এবং মা হয়েছেন এমন নারীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়| পরে ২০২৪ সালে প্রতিযোগীদের বয়সসীমাও বাতিল করা হয়|
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন কেলি| এক ভিডিওতে তিনি বলেন, “এই সুযোগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ| ৭৫তম বার্ষিকীর সঙ্গে আমরা আজ ইতিহাসও ˆতরি করেছি|”
কেলি জানান, তিনি প্রথম বিবাহিত নারী, প্রথম মা এবং ৩০-এর কোঠায় থাকা প্রথম নারী হিসেবে ‘মিস ইউএসএ’ জিতেছেন|
কেলি ও তার ¯^ামী টাইলার একজন ছেলে ও একজন মেয়ের পালক বাবা-মা| এর আগে ‘পিপল’কে দেওয়া এক সাক্ষাৎকারে কেলি জানিয়েছিলেন, তার ¯^ামী তার কলেজজীবনের প্রিয় মানুষ| সম্পর্কের শুরুর দিকেই টাইলার তাকে জানিয়েছিলেন, তিনিও ভবিষ্যতে শিশুদের পালক অভিভাবক হতে চান|
কেলির ভাষ্য অনুযায়ী, বিয়ের ১৩ বছর পর তারা সাত মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের নিজেদের ঘরে ¯^াগত জানিয়েছেন| তাদের লক্ষ্য ছিল এমন একটি নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশ ˆতরি করা, যেখানে যেকোনো বয়স, জাতি, পরিচয় বা পটভূমির শিশু নিজেকে নিরাপদ ও মূল্যবান মনে করতে পারে|
‘মিস ইউএসএ’তে কেলির এই ঐতিহাসিক জয় এমন এক সময়ে এলো, যখন প্রতিযোগিতাটির আয়োজকরা একটি মামলাকে ঘিরে বিতর্কে রয়েছে|
গত মাসে ২৭ বছর বয়সী ব্রিটানি বোল্টিনহাউস ‘মিস নর্থ ক্যারোলাইনা ইউএসএ’ নির্বাচিত হয়েছিলেন| চলতি মাসে তার সেই খেতাব কেড়ে নেয় আয়োজকরা| এ সময় তারা শুধু ‘সম্প্রতি সামনে আসা তথ্যের’ কথা উল্লেখ করেছিল| পরে রানারআপ মাইলা হ্যাডলি তার স্থলাভিষিক্ত হন এবং জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন|
আয়োজকরা তখন ঠিক কোন তথ্যের ভিত্তিতে বোল্টিনহাউসের খেতাব বাতিল করেছে, তা বিস্তারিত জানায়নি| তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে ২০১৭ ও ২০১৯ সালের তার কিছু পোস্টে বর্ণবাদী গালি ব্যবহারের বিষয়টি সামনে আসে|
‘মিস ইউএসএ’র চেয়ারম্যান থম ব্রডিউর পরে এক বিবৃতিতে বলেন, সংগঠনটি বর্ণবাদ, সমকামীবিদ্বেষ, ট্রান্সফোবিয়া কিংবা কোনো ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ন করে এমন ভাষা সহ্য করে না| তার দাবি, সিদ্ধান্তটি কোনো একক ঘটনার ভিত্তিতে নয়, বরং দীর্ঘ সময়ের আচরণ বিবেচনায় নেওয়া হয়েছে|
এরপর বোল্টিনহাউস আইনি পদক্ষেপ নেন| মামলায় তার আইনজীবীরা ‘মিস ইউএসএ’ ও নর্থ ক্যারোলাইনার অফিসিয়াল ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতার নির্বাহী প্রযোজক ও স্টেট লাইসেন্সধারী এ ব্লেইজ প্রোডাকশনসের বিরুদ্ধে অভিযোগ আনেন| তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বোল্টিনহাউসকে বর্ণবাদ, সমকামীবিদ্বেষ, ট্রান্সফোবিয়া ও সংকীর্ণতার অভিযোগের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে|
বোল্টিনহাউস নিজেকে ‘গর্বিত রক্ষণশীল’ ও ‘ঈশ^রভীরু’ নারী হিসেবে বর্ণনা করেছেন| তার দাবি, বর্ণবাদী শব্দ ব্যবহারের কারণে নয়, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় অবস্থানের কারণেই মুকুট কেড়ে নেওয়া হয়েছে|
মামলায় অবশ্য তিনি মুকুট ফিরিয়ে দেওয়া, পদ পুনর্বহাল, প্রতিযোগিতা পরিচালনায় নিষেধাজ্ঞা কিংবা চুক্তিভিত্তিক ক্ষতিপূরণ দাবি করেননি| তবে তার সুনাম ও সামাজিক অবস্থানের ক্ষতি, অপমান, মানসিক কষ্ট এবং পেশাগত ও অর্থনৈতিক সুযোগ হারানোর অভিযোগে জুরির নির্ধারিত পরিমাণ ক্ষতিপূরণ চেয়েছেন|
এ ব্লেইজ প্রোডাকশনস অবশ্য অভিযোগ অ¯^ীকার করেছে| প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বোল্টিনহাউসকে তার রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ^াস কিংবা সেই বিশ^াস প্রকাশের কারণে সরানো হয়নি| প্রতিযোগী ও বিজয়ীদের ব্যক্তিগত রাজনৈতিক বা ধর্মীয় বিশ^াস রাখার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই|
প্রতিষ্ঠানটির দাবি, বোল্টিনহাউসের মুকুট পরার পর আগে অপ্রকাশিত কিছু তথ্য এবং প্রকাশ্যে থাকা কিছু উপকরণ তাদের নজরে আসে| সেগুলো পর্যালোচনা করে বোল্টিনহাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জাতীয় সংগঠনের সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়| তাদের ভাষ্য, সিদ্ধান্তটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় বিশ^াস নিয়ে নয়, বরং তার আচরণ ও সংশ্লিষ্ট উপকরণ প্রতিযোগিতার শিরোপাধারীর দায়িত্ব ও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনা করে নেওয়া হয়েছে|
এ ব্লেইজ আরও জানিয়েছে, সিদ্ধান্তের কারণগুলো বোল্টিনহাউসকে একাধিকবার জানানো হয়েছিল এবং তার ব্যক্তিগত রাজনৈতিক ও ধর্মীয় বিশ^াসের সঙ্গে উদ্বেগের বিষয়গুলো আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছিল|
মামলা নিয়ে আইনি যোগাযোগ শুরু হওয়ায় ব্যক্তিগত কথোপকথন, অডিও রেকর্ডিং, নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের বিস্তারিত প্রকাশ্যে আলোচনা করা সমীচীন নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি| একই সঙ্গে তারা নিজেদের অনুসরণ করা প্রক্রিয়া ও সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেছে|
প্রতিষ্ঠানটি আরও বলেছে, বোল্টিনহাউসের বিরুদ্ধে হয়রানি, হুমকি, ব্যক্তিগত আক্রমণ বা নিপীড়নকে তারা সমর্থন করে না| তাদের সিদ্ধান্তকে কোনোভাবেই তার সঙ্গে দুর্ব্যবহারের অনুমতি হিসেবে দেখা উচিত নয় বলেও উল্লেখ করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...