...
শিরোনাম
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন ⁜ বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে ⁜ আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট ⁜ আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন ⁜ ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের ⁜ ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র ⁜ সিউটায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ ⁜ নিজের সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি ⁜ মঞ্চে আবেগী বার্তা দিলেন পরীমণি ⁜ ‘অ্যানি’র মুক্তির তারিখ নিয়ে যা জানা গেলো ⁜ তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর ⁜ ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা ⁜ কুমিল্লার ‘টাঙ্গুয়ার হাওর’ এখন মকিমপুর পশ্চিম বিল, বর্ষায় সৌন্দর্যে মুগ্ধ হাজারো মানুষ ⁜ কুমিল্লা জেলায় সেরা কৃতিত্ব অর্জন করেছে মাখযানুল উলূম মাদ্রাসা ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের মিটিং ও পুরস্কার বিতরন ⁜ ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি ⁜ বাঞ্ছারামপুরে ৭ ঘণ্টার চেষ্টায় ফেরিঘাটে দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করলো যৌথ বাহিনী। ⁜ আলোকিত জগতপুরের উদ্যোগে ৯৭ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ⁜ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:40 AM

...
নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নতুবা সব কিছু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে News Image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়ন  আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি  কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেম মাহবুব শ্যামল বলেছেন-" দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার জগদ্দল পাথরের মতো দেশের, জনতার উপর চেপে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিনত করেছিল। জুলাই গণঅভ্যুত্থান শহীদদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সর্বোচ্চ ৩০ জন শহীদ হয়েছিলো।নতুন বাংলাদেশে এই জেলার ভূমিকা অনস্বীকার্য।

সরকারের উদ্দেশ্যে বলেন,অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।নতুবা সব কিছু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।তার জন্য দায়ী থাকবেন আপনারা।"

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, "ছাত্র জনতার গণ জোয়ার না হলে পাথর নামানো কখনো সম্ভব হতোনা। '২৪ এর বীর ছাত্র  জনতার তাজা রক্তের বিনিময়ে আজ মুক্ত বাংলাদেশ।' বক্তারা আরো বলেন, জুলাই গনহত্যার বিচার ত্বরান্বিত করে সাম্য গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় হাসিনা সরকারের গুলিতে সেদিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা। যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুচিকিৎসায় যেন কোন গাফলতি করা না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জুলাই আগষ্ট  গণঅভ্যুত্থান, শোক বিজয়ের বর্ষপূর্তি  উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আলোচনা সভা, গণ-অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শনী, শহীদদের স্থরণে মিনিট নিরবতা দোয়া আজ শনিবার ( আগষ্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সোহেল আহাদের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমারদেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুবারকউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক  যায়যায়দিনের নির্বাহী সম্পাদক খুরশিদ আলম, নিউজ টুয়েন্টিফোরের হেড অফ নিউজ শরীফুল ইসলাম খান, এনটিভির বিশেষ প্রতিনিধি ' রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট ঢাকার সভাপতি হাসান জাবেদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা    মোবারক হোসাইন, জেলা হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, জেলা ইসলামি ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দীন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা কমিটির সভাপতি মাওলানা আঃ আজিজ, খেলাফত মজলিসের জেলা কমিটির সভাপতি হাফেজ এমদাদুল্লাহ সিরাজী, ইসলামী আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিয়াজুল করীম। আলোচনা দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোঃ খান বিটু।

গণ-অভ্যুত্থানের শোক বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা দোয়া মাহফিলে উপস্থিত থাকায়  সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু জেলার বিভিন্ন উপজেলা ইউনিট থেকে আসা সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। সবশেষে জেলার বিভিন্ন  শহীদ পরিবারের সদস্যদের মাঝে মরণোত্তর সন্মাননা স্মারক প্রদান করা হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন

হুট করে ¯^স্তির খবর পেল দেশের ক্রিকেট| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছি...

বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে
বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)| একই সঙ্গে ক্লাব...

আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট

উত্তর আমেরিকা বিশ^কাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় উদযাপনের সময় মালভিনাস (ফকল্যান্ডস)...

আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন
আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের বাফুফে অধ্যায় শেষ হয়েছিল ২০২৪ সালে| বাফুফেতে না থাক...

ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামল...

ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র

এফএনএস বিদেশ: রাশিয়ার সরবরাহ করা স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য (সিগন্যালস ইন্টেলিজেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
➤ বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে
➤ আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
➤ আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন
➤ ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
➤ ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
➤ সিউটায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
➤ নিজের সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি
➤ মঞ্চে আবেগী বার্তা দিলেন পরীমণি
➤ ‘অ্যানি’র মুক্তির তারিখ নিয়ে যা জানা গেলো
➤ তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর
➤ ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা
➤ কুমিল্লার ‘টাঙ্গুয়ার হাওর’ এখন মকিমপুর পশ্চিম বিল, বর্ষায় সৌন্দর্যে মুগ্ধ হাজারো মানুষ
➤ কুমিল্লা জেলায় সেরা কৃতিত্ব অর্জন করেছে মাখযানুল উলূম মাদ্রাসা
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের মিটিং ও পুরস্কার বিতরন
➤ ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি
➤ বাঞ্ছারামপুরে ৭ ঘণ্টার চেষ্টায় ফেরিঘাটে দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করলো যৌথ বাহিনী।
➤ আলোকিত জগতপুরের উদ্যোগে ৯৭ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান
➤ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir