প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 29 Aug 2026, 8:10 PM
বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
এফএনএস বিদেশ :
নেপাল ও তিব্বতে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার পূর্বে চীন কোনো আগাম সতর্কতা দেয়নি বলে দাবি করেছেন নেপালের সাবেক বন ও পরিবেশমন্ত্রী মাধব প্রসাদ চৌলাগাই| গতকাল শনিবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বরফ, পাথর ও কাদার প্রবল স্রোত নেপাল-তিব্বত সীমান্তে আঘাত হানার আগে চীনের পক্ষ থেকে কোনো সময়োপযোগী বার্তা পায়নি নেপাল| দুই প্রতিবেশী দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ব্যর্থতার কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়েছে বলে জানান সাবেক এই মন্ত্রী| তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে ঘটে যাওয়া ছোট আকারের হিমবাহ সংক্রান্ত এক ঘটনার পর তথ্য আদান-প্রদানের একটি প্রক্রিয়া ˆতরি করা হলেও এবার সেই ব্যবস্থাটি ব্যবহার করা হয়নি| বেইজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ধসটি নেপালের সীমানার ভেতর থেকে শুরু হয়েছে| তবে মাধব প্রসাদ চৌলাগাই এই দাবি প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেন, ঘটনার উৎপত্তি তিব্বতেই হয়েছিল| পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্টতা ও ¯^চ্ছতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন| তিনি বলেন, নেপালের পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থাগুলো কেবল হিমবাহের হ্রদ কেন্দ্রিক ছিল| কিন্তু এবার যেভাবে বরফ-পাথর ধসে একটি পুরো নদী ব্যবস্থা ধ্বংস হলো তা আগে কখনো ভাবা হয়নি| নেপাল, চীন ও ভারতের মধ্যে একটি কার্যকরী যৌথ পূর্বাভাস ব্যবস্থা না থাকাকে ‘মানবতার পরিপন্থী’ বলে অভিহিত করে তিনি তা দ্রুত চালুর আহ্বান জানান| এদিকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলার পর গতকাল শনিবার পর্যন্ত নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে পৌঁছেছে| প্রায় ২ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন| নেপাল সেনাবাহিনীর ৫ হাজারের বেশি সদস্যসহ ১১ হাজারের বেশি নিরাপত্তা কর্মী উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন| সূত্র: এনডিটিভি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...