প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:41 AM
চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে
কাজী নজরুল ইসলাম
চট্টগ্রামের পটিয়া থেকে সপরিবার উদ্ধার হওয়া চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ২৯ আগষ্ট দুপুরে তাকে চাঁদপুর আদালতে হাজির করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠায় আদালত। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা প্রতারণার কথা স্বীকার করেছেন পিন্টু দাস। ভুক্তভোগী রাসেল খানের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ২০ আগস্ট থেকে স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ছিলেন পিন্টু দাস। দীর্ঘদিন দোকান ও বাসা তালাবদ্ধ থাকায় বিষয়টি নিয়ে চাঁদপুরে ব্যাপক আলোচনা তৈরি হয়।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মালামাল নেয়া ট্রাক চালকের তথ্যমতে চট্টগ্রামের পটিয়া এলাকায় পরিবারের সদস্যদের অবস্থান শনাক্ত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান জানান, পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই উদ্ধার হওয়া স্ত্রী ও দুই সন্তানকে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, প্রতারণার অভিযোগের তদন্তের পাশাপাশি পিন্টু দাসের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...