প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:42 AM
ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার কল্পবাস গ্রামে তাঁর নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।
কুলখানি উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যদের উদ্যোগে মরহুমের প্রতিষ্ঠিত মসজিদ এবং জামিয়া হামিদিয়া ইসলামিয়া কল্পবাস মাদ্রাসা ও এতিমখানার সামনে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয়।
কুলখানি ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকি, সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, মনির হোসেন ও হাজী জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মোল্লা, অধ্যক্ষ আলতাফ হোসেন, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা হারুনুর রশীদ, সমাজসেবক হাজী আবদুল মাজেদ চৌধুরী, বন বিভাগের কোটবাড়ি রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, হেফজখানার শিক্ষক হাফেজ ওমর ফারুক, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সাবেক মহাসচিব গোলাম আকবর, ব্যাংকার মহিউদ্দিন চৌধুরী, প্রভাষক নেছার আহাম্মদ, মরহুমের একমাত্র সন্তান হাফেজ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, রিয়াজুল হক চৌধুরী ও আনিসুজ্জামান লিটন।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম। পরদিন বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...