প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2026, 9:44 AM
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বুড়িচংয়ে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচংয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বুড়িচং বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মো. অহিদুর রহমান।
উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. কবির হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. আবদুল আউয়াল।
এ সময় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবদুল আউয়াল, উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌর আমীর মো. তাজুল ইসলাম, উপজেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল কাসেম, উপজেলা অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান, সেক্রেটারি জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন আমীর সার্জেন্ট হাবিবুর রহমান, পীরযাত্রাপুর ইউনিয়ন আমীর মো. মুমিনুল হক, বাকশিমুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ, বুড়িচং পৌর সেক্রেটারি হাফেজ মাসুদ মৈশান, শ্রমিক কল্যাণ পৌর সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।
পরে নেতাকর্মীরা বুড়িচং বাজারের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জানান
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...