প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:46 AM
নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
নাঙ্গলকোট প্রতিনিধি
নাংগলকোট উপজেলার বকশগঞ্জ ইউনিয়নের দঃ চাঁদপুর গ্রামের মৃত নাদু মিয়ার পুত্র হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের বসতবাড়ির মূল্যবান গাছ সম্প্রতি অবৈধভাবে কেটে নিয়ে যায় একই গ্রামের নুরুল আমিনের পুত্র রুহুল আমিন সবুজ। এ ব্যাপারে হাজী রফিকুল ইসলাম ৬ আগস্ট কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের হাজী রফিকুল ইসলামের পুরাতন বাড়ির দক্ষিণ চাঁদপুর মৌজার ২১১ খতিয়ানে ৪৫৮ দাগে১২ শতক সম্পত্তির আন্দরে দক্ষিণ-পশ্চিম কোণে ৬ শতক সম্পত্তির মধ্যে ৩ টি বড় বেলজিয়াম, ৩টি ইউক্যালিপটার, জাম ১২-১৩ টি আম গাছ জোরপূর্বক অবৈধভাবে কেটে নিয়ে যায় একই গ্রামের রুহুল আমিন সবুজ, এবং পার্শ্ববর্তী সেনবাগ থানার গাজীরহাট স,মিলের মালিক শাহ আলম সহ কতেক লোকজন। রফিকুল ইসলাম বাড়িতে না থাকায় এ সুযোগে রুহুল আমিন সবুজ গাছগুলো কেটে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। অভিযোগ সূত্রে আরো জানা যায় রুহুল আমিনের পিতা নুরুল আমিন ওয়ারিশ সূত্রে ১২ শতক সম্পত্তির মালিক কিন্তু বিএস খতিয়ান হওয়ার পূর্বে ১২ শতক সম্পত্তি সে বিক্রি করে দেয়। বিএস খতিয়ানে ভুলবশত তার নামে আরো ১২ শতক অন্তর্ভুক্ত হয়। সেখান থেকে সে আবারো ১৪ শতক সম্পত্তি বিক্রি করে। তার বোন রেশমবিয়া ও নুরজাহান বেগম ১২ শতক সম্পত্তি একই গ্রামের রুস্তমআলির নিকট বিক্রি করে। নুরুল আমিন পরবর্তীতে আরো ৭ শতক সম্পত্তি রেশম রেশমবিয়ার নিকট বিক্রি করে। রুহুল আমিন আরো সম্পত্তি পাবে দাবি করে গাছগুলো কেটে নেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভ...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় ২য় শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিয...
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...