...
শিরোনাম
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা ⁜ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ ⁜ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত ⁜ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায় ⁜ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত ⁜ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক ⁜ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 12:08 AM

...
কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার ঘটনায় দুঃখ প্রকাশ জেলা প্রশাসক মিজ রোজী আকতারের News Image
আয়েশা আক্তার

কুমিল্লা সার্কিট হাউসে অবস্থানকালে বিরোধীদলীয় উপনেতা ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির কক্ষে কম্বলের মধ্যে উইপোকা পাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিরোধীদলীয় উপনেতার কুমিল্লা সফর উপলক্ষে সার্কিট হাউসের সম্প্রসারিত নতুন ভবনের দ্বিতীয় তলার ‘রাধাচূড়া’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়। রাতে তিনি সার্কিট হাউসে পৌঁছে নির্ধারিত কক্ষে অবস্থান নেন। অবস্থানকালে কোনো একসময় আলমারির তাকে রাখা কম্বলের মধ্যে উইপোকার উপস্থিতি দেখতে পান তিনি।

বিষয়টি জানার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মচারীদের কক্ষ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নেজারত ডেপুটি কালেক্টরকে দ্রুত সার্কিট হাউসে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই এমপি সার্কিট হাউস ত্যাগ করেন।

ঘটনার পর দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া সার্কিট হাউসের সব কক্ষ, স্টোররুম ও আসবাবপত্র সরেজমিনে নিবিড়ভাবে পরিদর্শন করে ৫ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত দুইজন প্রতিনিধির মাধ্যমে লিখিত প্রতিবেদন দিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমিল্লাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কিট হাউসের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে তাদের কাছ থেকে লিখিত প্রত্যয়ন নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

অতিথিদের অভিযোগ জানানোর জন্য সার্কিট হাউসের অভ্যর্থনা টেবিলে অভিযোগ রেজিস্টার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সার্কিট হাউসে অবস্থানকালে অতিথিদের যেকোনো সমস্যা দ্রুত জানানো ও সমাধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা সার্কিট হাউসে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে ঘটনার পর নেওয়া ব্যবস্থা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গৃহীত উদ্যোগ সম্পর্কে এমপিকে অবহিত করা হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...

চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...

কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...

​মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...

ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...

দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে  জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...

মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...

বুড়িচং বাকশীমূলের সাবেক   চেয়ারম্যান নুরুল ইসলামের   ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
➤ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
➤ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
➤ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ
➤ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত
➤ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
➤ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
➤ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক
➤ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir