প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Sep 2026, 12:13 AM
ব্রাহ্মণপাড়া জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম
এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য মো. আবুল বাসার (৬০) বাদী হয়ে দুলালপুর গ্রামের মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী ও সন্ত্রাসী গাজী মো. শাহিন প্রকাশ শাহিন (৩০) ও গাজী মো. শামীম প্রকাশ শামীম (৩৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহিন ও শামীম এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পূর্বে একটি মামলায় গ্রেফতার হওয়ার পর সম্প্রতি শাহিন জামিনে মুক্ত হয়ে বাইরে আসেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি মামলা পরিচালনা ও জামিনের খরচ বাবদ ইউপি সদস্য আবুল বাসারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ইউপি সদস্য চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার দিন জুম্মার নামাজ শেষে আবুল বাসার ও তাঁর ছেলে মো. সোহেল রানা (২৬) বাড়ি ফেরার পথে আসামিরা তাদের ওপর চড়াও হয়। চাঁদার টাকা পুনরায় দাবি করলে তর্কাতর্কির একপর্যায়ে অভিযুক্তরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র সুইচ গিয়ার ও লাঠিসোটা দিয়ে আক্রমণ চালায়। এতে ইউপি সদস্য আবুল বাসার এবং তাঁর ছেলে সোহেল রানা গুরুতর রক্তাত জখম হন। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চাঁদা না দিলে হত্যা ও গুমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
ভুক্তভোগী আবুল বাসার জানান, "হামলাকারীদের ভয়ে বর্তমানে আমরা ও আমাদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন জানায়, সন্ত্রাসী শাহীন ও শামীমের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা হয়েছে। এবং গাজী শাহীনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বাকি আসামিদের ধরার প্রক্রিয়া চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...