...
শিরোনাম
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা ⁜ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ ⁜ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত ⁜ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায় ⁜ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত ⁜ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক ⁜ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Sep 2026, 12:15 AM

...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর সঙ্গে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার মনির টাওয়ার সম্মেলন কক্ষে নবগঠিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার বরেণ্য রাজনীতিবিদ ও সাংস্কৃতিক সংগঠক, বিএনপির প্রতিষ্ঠাকালীন ছাত্র যুব সংগঠক ড. শাহ মো. সেলিম।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বৃহত্তর কুমিল্লার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এবং নবগঠিত পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

সভায় মহান ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যে নবগঠিত পরিষদের আহ্বায়ক ড. শাহ মো. সেলিম বলেন, গত ২ সেপ্টেম্বর ২০২৬ আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২ নভেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী পালন, পাঠ্যপুস্তকে তাঁর জীবনী ও ভাষা আন্দোলনের ইতিহাস সংযুক্ত করা, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ শহরের কয়েকটি বিদ্যালয়ের লাইব্রেরিতে বুক কর্নার স্থাপন এবং তাঁর স্মৃতিসমূহে স্মৃতিফলক স্থাপন। সর্বোপরি কুমিল্লায় একটি পূর্ণাঙ্গ ভাষা কমপ্লেক্স স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রস্তাব প্রধান অতিথি ও বর্তমান সরকারের কাছে উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী এসব প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত শুধু বাংলা ভাষার মর্যাদা রক্ষার একজন উজ্জ্বল নক্ষত্র নন, তাঁর আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদ আগামী দিনে যথাযথ ভূমিকা রাখবে। কুমিল্লায় তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অবহেলিত বাসভবন সংস্কার করে সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা গবেষণা ও পাঠাগার স্থাপনসহ একটি ভাষা কমপ্লেক্স স্থাপনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আমন্ত্রিত অতিথি উদবাতুল বারী আবু বলেন, দীর্ঘদিন পর হলেও কুমিল্লার প্রথিতযশা ও কৃতী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে মনিরুল হক চৌধুরীর এ উদ্যোগকে স্বাগত জানাই। ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে পরিষদের সব উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লাবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদ চৌধুরী, শ্যামল কৃষ্ণ সাহা, শেখ আবদুল মান্নান, অধ্যক্ষ তাপস বকশী, অধ্যক্ষ বিধান চন্দ্র, আতিক সেলিম রুবেল, সুব্রত চৌধুরী তপু, নারী নেত্রী লেখক ও গবেষক জে. এন. লিলি, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন বাবুল, নারী নেত্রী শাহানা হক, শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক রাহুল তারুণ, অচিন্ত দাস টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা পরিষদের সম্মানিত সদস্যসচিব বশিরুল আনোয়ার।

সভাপতির বক্তব্যে ড. শাহ মো. সেলিম জননেতা মনিরুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস ও মর্যাদা তুলে ধরতে সকল মহলকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...

চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...

কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...

​মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...

ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...

দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে  জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...

মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...

বুড়িচং বাকশীমূলের সাবেক   চেয়ারম্যান নুরুল ইসলামের   ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
➤ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
➤ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
➤ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ
➤ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত
➤ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
➤ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
➤ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক
➤ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir