...
শিরোনাম
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি ⁜ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি ⁜ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬ ⁜ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা ⁜ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন ⁜ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব ⁜ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম ⁜ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ⁜ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার ⁜ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের ⁜ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী ⁜ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে ⁜ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি। ⁜ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা ⁜ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি ⁜ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় ⁜ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Sep 2026, 12:17 AM

...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা News Image

সোহেল রানা:
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকা-ের কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। কারা, কী উদ্দেশ্যে ওই নারীকে হত্যা করেছে-এখনও তার কোনো কূলকিনারা হয়নি। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

গত ১৭ আগস্ট সন্ধ্যার পর উপজেলার বরকইট গ্রামের নিজ বসতঘরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে নিহতের স্বামী অবসরপ্রাপ্ত ডাকঘর কর্মচারী দিলীপ কুমার রায় স্থানীয় চায়ের দোকানে যান। ওই সময় বীনা রাণী রায় ঘরে বসে মালা জপ করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্ত্রীকে পিটিয়ে আহত করার খবর পেয়ে বাড়ি ফিরে দিলীপ কুমার দেখতে পান, বীনা রাণীর মাথা ফেটে রক্ত বের হচ্ছে এবং তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী দিলীপ কুমার রায় জানান, তাদের তিন ছেলে দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকায় বাড়িতে শুধু তারা দুজনই থাকতেন। তিনি বলেন, “আমি বের হওয়ার সময় স্ত্রী ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিচিত কেউ ছাড়া রাতে সে দরজা খুলত না। কিন্তু হামলার পর দেখা যায় দরজা স্বাভাবিকভাবেই খোলা, ভাঙচুরের কোনো চিহ্ন ছিল না। এতে স্পষ্ট, পরিচিত কেউ ঘরে ঢুকে এ হত্যাকা- ঘটিয়েছে।”

নিহতের কনিষ্ঠ ছেলে তাপস কুমার রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “কারা, কেন আমার মাকে হত্যা করল কিছুই বুঝতে পারছি না। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু তিন সপ্তাহ পার হলেও রহস্য উদঘাটন হলো না। আদৌ বিচার পাব কি না, তা নিয়ে সংশয়ে আছি।”

বরকইট এলাকার স্থানীয়রা জানান, ওই গ্রামে অল্পসংখ্যক হিন্দু পরিবারের বসবাস। বীনা রাণীর পরিবারটি অত্যন্ত নিরীহ ও শান্তিপ্রিয় হিসেবে পরিচিত। সন্ধ্যার পর নিজ ঘরে ঢুকে এমন নৃশংস হত্যাকা-ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনতিবিলম্বে এ হত্যাকা-ের মাস্টারমাইন্ডদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এদিকে বীনা রাণী রায় হত্যাকা-ে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার বলেন, “ঘরের ভেতরে ঢুকে একজন হিন্দু নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের শনাক্ত করতে না পারা প্রশাসনের চরম ব্যর্থতা ও উদ্বেগের বিষয়। আমরা অনতিবিলম্বে প্রকৃত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ঘটনাটি নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।”



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি

দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...

“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...

দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায়  গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...

রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার  কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...

ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত ম...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের বাড়ির একটি কক্ষ থেকে মো. সিফাত হৃদয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
➤ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
➤ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
➤ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
➤ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
➤ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
➤ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম
➤ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা
➤ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার
➤ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের
➤ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী
➤ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে
➤ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি।
➤ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা
➤ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি
➤ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায়
➤ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir