প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:38 AM
বুড়িচংয়ে জামায়াতের ৫ আগস্ট 'গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে গণমিছিলের প্রস্তুতি
বুড়িচং প্রতিনিধি
স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতনের বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ই আগস্ট বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণ মিছিলের প্রস্তুতি সভা ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক চৌধুরী, কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সেক্রেটারী মোঃ জয়নাল আবেদিন, ষোলনল ইউনিয়ন আমির সার্জেন্ট( অব:) হাবিবুর রহমান, সেক্রেটারি গোলাম কিবরিয়া, বাকশিমুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ, রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মনিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি হাফেজ রুহুল আমিন ও সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ষোলোনল ইউনিয়ন সভাপতি সোলেমান পাটোয়ারী, বাকশিমুল ইউনিয়ন সভাপতি মাওলানা খলিলুর রহমান, রাজাপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ইসরাফিল আলম সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্...
অশোক বড়ুয়াসারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে...
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
আয়েশা আক্তারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে ব...
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
মাহফুজ নান্টু, কুমিল্লাসংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার...
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপ...
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযা...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ-...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন...
আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্...