প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:39 AM
বরুড়ায় মিনি শিশু পার্ক উচ্ছ্বসিত শিশুরা
সুজন মজুমদার
বরুড়ায় সদ্য নির্মিত উপজেলা পরিষদের মিনি শিশু পার্কটি শিশুদের নির্ভরযোগ্য একমাত্র বিনোদন স্থান হিসেবে পরিণত হয়েছে। প্রতিদিন পড়ন্ত বেলায় কিংবা ছুটির দিনে অভিভাবকদের সাথে ওই পার্কে আসা নানা বয়সের শিশু-কিশোরদের কোলাহল আর দোলনা, বাঘ, ঘোড়া, বাজপাখি আর বিভিন্ন রাইডারে চড়তে পেরে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা।
তাদের বাঁধ ভাঙা এ উচ্ছাসে পুলকিত হচ্ছে অভিভাবকেরা। আর এ কর্মযজ্ঞের পূর্ণতায় অভিভাকদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। বরুড়ায় দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখানে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের উদ্যোগে শিশু-কিশোরদের দৈহিক আর মননবিকাশের বিনোদনের কোন পার্ক গড়ে উঠেনি।
২০১৬ সালের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার নাজিম উপজেলা পরিষদের চত্বরে স্বল্প পরিসরে গাছ-গাছালির সুশীতল ছায়াতলে দুটি স্লিপার আর দোলনা স্থাপনের মধ্যদিয়ে উপজেলা পরিষদের শিশু-কিশোরদের বিনোদনের পার্ক নির্মাণের মাধ্যমে এর অভিষেক শুরু করা হয়। পরবর্তীতে যথাযথ পদক্ষেপের অভাবে এটি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং সম্প্রতি কোমলমতি শিশু-কিশোরদের শারীরিক আর মানসিক বিকাশের নিমিত্তে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ওই স্থানটিতে শিশু পার্কটি নির্মাণ করা হয়।
২০২৫ সালে প্রায় চার হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট এই পার্কটি বাঘ, বাজপাখি, তিনটি ঘোড়া, চারটি দোলনা, দুটি স্লিপারসহ রাইডার স্থাপন করা হয়। এছাড়া পার্কটিতে স্থাপন করা হয়েছে ব্যাঙের ছাতা সদৃশ, বৈঠক টেবিল। বর্তমানে দৃষ্টি নন্দন এই শিশু পার্কটি নজর কেড়েছে সব বয়সের সাধারণদের।
ফলে প্রতিদিন পড়ন্ত বেলায় কিংবা ছুটির দিনে শিশুদের খেলাধুলা আর রাইডারে অংশ গ্রহণে পার্কটি কোলাহলে মুখোরিত হয়ে উঠে। এসময় শতশত কিশোরদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এসময় পার্কে আসা কয়েকজন শিশু জানায়, এখানে এসে দোলনায় চড়ে বাঘ, ঘোড়া সহ বিভিন্ন রাইডারে উঠতে পেরে আর ছুটা-ছুটি করতে পেরে তাদের খুব ভালো লাগছে। এতে তারা কাছে খুবই খুশি।
এব্যাপারে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং জানান, আগের পরিত্যক্ত স্থানটিতে শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পার্কটি নতুন ভাবে নির্মাণ করা হয়। শিশুরা মোবাইল ফোনে আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এমতাবস্থায় এ পার্কটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এটি ভবিষ্যতে সম্প্রসারণের ইচ্ছা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...