প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:41 AM
ব্রাহ্মণপাড়ায় আদা চাষে কৃষকের নতুন সম্ভাবনা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমি এখন সোনার খনি হয়ে উঠছে। আগে যেখানে ঘাস জন্মাত বা ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় ৭ হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আলো–ছায়া ঘেরা উঁচু জমি বা বাগানের নিচের অংশ আদা চাষের জন্য উপযোগী। বড় কোনো জমি লাগছে না, ছোট জায়গাতেই মিলছে ভালো ফলন। প্রতিটি বস্তায় মাত্র ৫০ গ্রাম বীজ রোপণ করে ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত আদা পাওয়া সম্ভব। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আদা বিক্রি করে আয় করতে পারছেন কৃষকরা।
স্থানীয় কৃষকরা বলছেন, আদা চাষের এই নতুন পদ্ধতি শুধু অব্যবহৃত জমিকে কাজে লাগাচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি করছে। বাড়ির আঙিনা, বাগানের কোণা কিংবা অব্যবহৃত জমি—সব জায়গাই এখন হয়ে উঠছে আয়–উপার্জনের ক্ষেত্র।
সাহেবাবাদ গ্রামের কৃষক নাঈম হাসান জানান, “উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রথমবার বস্তায় আদা চাষ করছি। আগে এখানে কিছুই করতাম না। এবার ৫০ বস্তায় চাষ করেছি, গাছের অবস্থা ভালো। লাভ হলে আগামীতে আরও করব।”
দুলালপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, “আমাদের এলাকায় আগে আদা চাষের প্রচলন ছিল না। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে প্রদর্শনী হিসেবে ৩০ বস্তা এবং নিজ উদ্যোগে ১২০ বস্তায় চাষ করেছি। আমার বাড়ির ফল বাগানের নিচের ছায়াযুক্ত জায়গায় এই চাষ করেছি, যেখানে আগে কোনো ফসল হতো না। খরচও বেশি নয়—প্রতি বস্তায় ৫০–৫৫ টাকা। আশা করছি ভালো ফলন পাব।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, “ব্রাহ্মণপাড়ায় আগে আদা আবাদের প্রচলন ছিল না। মসলার উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও বস্তা দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। কৃষকদের আগ্রহ বাড়ছে, আগামীতে এ পদ্ধতিতে আদা চাষ আরও বৃদ্ধি পাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...