...
শিরোনাম
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ⁜ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান ⁜ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার ⁜ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার ⁜ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ ⁜ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন ⁜ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার ⁜ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক ⁜ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ ⁜ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান ⁜ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ⁜ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2026, 7:57 AM

...
বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত News Image
সুজন মজুমদার 

কুমিল্লার বরুড়ায় প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। 


শুক্রবার (১১ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


আয়োজকেরা জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দেন। এ সময় চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত ৮০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। 


চিকিৎসাসেবা নিতে আসা দুর্গাপুর গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম বলেন, বয়সের কারণে অনেক দিন ধরে চোখে ঠিকমতো দেখতে পারি না। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারিনি। এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। চোখের অপারেশনও বিনামূল্যে করে দেওয়া হবে শুনে খুব ভালো লাগছে। 

পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু শেখর দাস বলেন, জনকল্যাণ সমিতির এটি একটি মহতী উদ্যোগ। গ্রামের সাধারণ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে তারা মানবিক কাজ করছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার অনেক দরিদ্র মানুষ উপকৃত হবেন।

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অতিরিক্ত সচিব শাহ আলম বলেন, বরুড়ার মানুষের জন্য কিছু করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যাতে অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত না হন, সে বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে। 


অনুষ্ঠানে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়া, সহ-সভাপতি জেড. এইচ. জহির, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, যুগ্ম সম্পাদক মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন মিয়াজী, নির্বাহী সদস্য আবদুল হাই গাজী, সাবেক নির্বাহী সদস্য মো. ইউনুস মিয়া, আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন ও ফরিদ উদ্দিন মিয়াজী এবং সাধারণ সদস্য মো. অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান আবুল হাশেম, পয়ালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নাল হোসেন এবং পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু শেখর দাস উপস্থিত ছিলেন। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ইসলামপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত...

ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থল...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:ব্রেইন স্ট্রোকের গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও কর...

কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তা...

হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভ...

কুমিল্লা প্রতিনিধি:হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা আজ ১১...

দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪  লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ  আন্তঃজেলা চোর গ্রেপ্তার
দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...

মোঃ আক্তার হোসেন​কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়েনেও...

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
➤ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
➤ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
➤ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
➤ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
➤ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
➤ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক
➤ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ
➤ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
➤ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
➤ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir